রংপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার 
সারাদেশ

রংপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

নিজস্ব প্রতিনিধি, রংপুর : রংপুরে মাহিগঞ্জে আসরিফা খাতুন (২৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী রবিউল ইসলামকে আটক করা হয়।

শুক্রবার (০৯ এপ্রিল) রাত সাড়ে ৮ টার দিকে নগরীর মাহিগঞ্জ নাছনিয়ার বিল এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রায় ৫ বছর আগে মাহিগঞ্জ এলাকার রবিউল ইসলামের সঙ্গে আসরিফার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিলো।

শুক্রবার আবারো তাদের মাঝে বিরোধ সৃষ্টি হলে এক পর্যায়ে রবিউল তার স্ত্রী আসরিফাকে মারধর করেন। পরে সন্ধ্যার দিকে প্রতিবেশীরা আসরিফার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ রাতেই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুুুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এ বিষয়ে মাহিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রোকনুজ্জামান বলেন, ঘটনার পর স্বামী রবিউল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা খতিয়ে দেখা হচ্ছে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা