সারাদেশ

বাগানে মিলল মস্তকবিহীন দুই পোড়া লাশ

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : ভোলার চরফ্যাশন উপজেলার এক‌টি বাগান থে‌কে মস্তকবিহীন অজ্ঞাত দুই যুবকের আগুনে ঝলসে যাওয়া মরদেহ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ।

বৃহস্প‌তিবার (৮ এ‌প্রিল) দুপুর‌ দেড়টার দি‌কে উপ‌জেলার আসলামপুর ইউনিয়‌নের ৪নং ওয়ার্ডের আসলামপুর গ্রা‌মের ভুঁইয়ার বাগান থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে চরফ‌্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ম‌নির হো‌সেন মিঞা জানান, ‘বৃহস্প‌তিবার দুপুরে স্থানীয়রা ওই দুই যুবকের মস্তকবিহীন লাশ দে‌খে পুলিশ খবর দেন স্থানীয়রা।

খবর পে‌য়ে আমরা ঘটনাস্থলে পৌছে লাশ দুটি উদ্ধার ক‌রি। ত‌বে মস্তকবিহীন থাকায় নিহতের পরিচয় শনাক্ত কর‌তে পা‌রে‌নি কে। তাছাড়া তাদের মস্তক দুটিরও খোঁজ পাওয়া যায়নি।

তবে ওসি বলেন, ‘নিহদের বয়স আনুমা‌নিক ৩৫ থে‌কে ৪০ বছ‌রের ম‌ধ্যে হ‌বে। লাশ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, ‘ধারনা করা হচ্ছে দু’জনকে হত্যার পরে পরিচয় গোপন করতে মস্তক আলাদা করে দেহ পুড়িয়ে দেয়া হয়েছে। আমরা পুরো বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে দেখছি। এই ঘটনায় নিয়মিত মামলা হবে। তাছাড়া মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, ‘নিহত দু’জনের পরিচয় নিশ্চিত হতে সকল থানায় ই-মেইল করা হয়েছে। কোন থানায় নিখোঁজের মামলা কিংবা সাধারণ ডায়েরি করা হয়েছে কিনা সে বিষয়টি খোঁজ নেয়া হচ্ছে বলে জানান তিনি।

সান নিউজ/কেআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা