সারাদেশ

ভোলায় আরও ৩৮ জনের করোনাভাইরাস শনাক্ত

নিজস্ব প্রতিনিধি, ভোলা : ভোলায় একদিনে সর্বোচ্চ করোনা শনাক্ত হয়েছে ৩৮ জন। ভোলায় গত ২৪ ঘণ্টায় ৮৩ জনের নমুনা পরীক্ষা করে। নতুন আক্রান্তদের মধ্যে ২৬ জন ভোলা সদর, ১ জন দৌলতখান, ২ জন বোরহানউদ্দিন, ৮ জন লালমোহন ও ১ জন চরফ্যাশনে উপজেলার বাসিন্দা।

এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ২২৩ জনে দাঁড়িয়েছে। এছাড়া করোনা আক্রান্ত হয়ে জেলায় মোট মৃত্যু হয়েছে ১০ জনের।

মঙ্গলবার (৬ এপ্রিল) ভোলার সিভিল সার্জন দপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করা হয়।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ভোলা জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট ১ হাজার ২২৩ জনের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৭ জন। এর মধ্যে ভোলা সদর উপজেলায় আক্রান্ত ৭৬৯ জনের মধ্যে সুস্থ ৬১৯ জন। দৌলতখানে আক্রান্ত ৬২ জনের মধ্যে সুস্থ ৫৬ জন। বোরহানউদ্দিনে আক্রান্ত ১৩০ জনের মধ্যে সুস্থ ১১৩ জন, তজুমদ্দিন উপজেলায় আক্রান্ত ৫২ জনের মধ্যে সুস্থ ৪৮ জন, লালমোহনে আক্রান্ত ১০৬ জনের মধ্যে সুস্থ ৭৩ জন, চরফ্যাশনে আক্রান্ত ৭১ জনের মধ্যে সুস্থ ৬৬ জন এবং মনপুরা উপজেলায় আক্রান্ত ৩৩ জনের মধ্যে সুস্থ ৩২ জন।

আক্রান্তরা নিজ নিজ উপজেলা হাসপাতালের চিকিৎসকদের তত্ত্বাবধানে আইসোলেশনে রয়েছেন। এছাড়াও করোনা আক্রান্ত হয়ে ভোলা সদর, দৌলতখান, লালমোহন ও চরফ্যাশনে ১০ জনের মৃত্যু হয়েছে। করোনা আক্রান্ত হয়ে জেলার বাইরে ও উপসর্গ নিয়ে আরও অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে।

সিভিল সার্জন অফিস সূত্র আরও জানায়, ভোলা থেকে এ পর্যন্ত ১০ হাজার ৭২৮ জনের নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষা করা হয়েছে।

সান নিউজ/এআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা