সারাদেশ

সিরাজগঞ্জে দোকান খোলার দাবিতে মানববন্ধন 

রেজাউল করিম, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে স্বাস্থ্যবিধি মেনে দোকান খোলার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ী সমিতি।

মঙ্গলবার (৬ এপ্রিল) বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ শহরের এস এস রোডস্থ সিরাজগঞ্জ শহর ব্যবসায়ী সমিতির আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ কর্মসূচিতে শহরের সর্বস্তরের ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।

সিরাজগঞ্জ শহর ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফেরদৌস রবিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ফরিয়াপট্টি ব্যবসায়ী সমিতির সভাপতি রফিকুল ইসলাম খান, রড সিমেন্ট ব্যবসায়ী সমিতির সভাপতি নজরুল ইসলাম, ইলেকট্রিক ব্যবসায়ী সমিতির সভাপতি শহীদ কামাল লিটন, সাধারণ সম্পাদক মোবারক আলী, দোকান কর্মচারী সমিতির সভাপতি আলাউদ্দিন আহমেদ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, গত বছর এই দিনে আমরা ব্যবসা করতে পারিনি। আবার সরকার লকডাউন দিয়েছে। এবার দোকান খুলে না দিলে আমাদের না খেয়ে মরতে হবে। তারা হুঁশিয়ারি দিয়ে বলে আগামীকাল সকাল থেকে আমরা দোকান খুলবো। আমাদের বাধা দিলে প্রয়োজনে স্বইচ্ছায় কারাবরণ করবো। তবুও আমরা না খেয়ে মরতে রাজি না। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল সিরাজগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা