সারাদেশ

কৃষক লীগ নেতাকে গুলি করে হত্যা চেষ্টা

নিজস্ব প্রতিনিধি, নড়াইল : নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়ন কৃষক লীগ সভাপতি নজরুল ইসলাম খানকে গুলি করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যা ৭টার দিকে কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের চন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে নড়াইল সদর হাসপাতাল পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নজরুল ইসলাম ওই গ্রামের মৃত মনজুর আলী খানের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানান, সোমবার সন্ধ্যা ৭টার দিকে তিনি তার বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় দুইটি মোটরসাইকেল যোগে চারজন যুবক নজরুলকে শর্টগান দিয়ে গুলি করে। গুলিটি নজরুল ইসলামের মুখের বামপাশের চোয়ালে লাগে। এলাকার মানুষ গুলির শব্দ শুনে এগিয়ে আসলে মোটরসাইকেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আহত অবস্থায় নজরুল ইসলামকে প্রথমে নড়াইল সদর হাসপাতালে পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

সান নিউজ/এসআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা