সারাদেশ

ঠাকুরগাঁওয়ে দ্বিতীয় দিনেও ১০ জনকে জরিমানা

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও : করোনা মোকাবেলায় ঘোষিত লকডাউনের দ্বিতীয় দিনে ঠাকুরগাঁওয়ে ঢিলেতালে লকডাউন পালন করতে দেখা গেছে। দূরপাল্লার গণপরিবহন চলাচল বন্ধ থাকলেও অটোরিকশা জাতীয় গাড়ির চলাচল ছিল স্বাভাবিক। এদিকে মাস্ক ব্যবহার না করায় ২য় দিনেও ১০ জনকে আর্থিক জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৬ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত মাস্ক ব্যবহার না করায় ১০ পথচারীকে আর্থিক জরিমানা করেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন ।এ সময় তিনি পথচারীদের মাস্ক ব্যবহার করার জন্য সচেতনতা সৃষ্টিতে উদ্বুদ্ধ করেন এবং দরিদ্র লোকজনকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, সারাদেশে চলাচলের উপর নিষেধাজ্ঞার ২য় দিন চলছে। ইতোমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে ঠাকুরগাঁও জেলার সীমানায় চেকপোষ্ট বসানো হয়েছে। গণপবিরহন যাতে চলাচল করতে না পারে এবং সাধারণ মানুষ মাস্ক ব্যবহার করে সে জিনিসটি নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।

সান নিউজ/বি/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা