সারাদেশ

ঠাকুরগাঁওয়ে লকডাউন কার্যকরের বালাই নেই 

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে প্রথম দিনে লকডাউন কার্যকরের বালাই লক্ষ্য করা যায়নি। শহরে কিছু সংখ্যক দোকানপাট বন্ধ থাকলেও গণপরিবহন চলাচল ছিল স্বাভাবিক। এছাড়াও অটো চার্জার গাড়ির চলাচলও ছিল চোখে পড়ার মতো।

সকাল থেকে শহরে অটোরিকশা চলাচল ছিল আগের মতো স্বাভাবিক। এ অবস্থায় দুপুরে জেলা ট্রাফিক অফিসের সামনে ট্রাফিক পুলিশ শতাধিক অটোরিকশা আটক করলে চালকরা অফিসের সামনে বিক্ষোভ করে।

এদিকে, মাস্ক ব্যবহার না করায় ১৭ ব্যক্তিকে অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৫ এপ্রিল) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন শহরের কয়েকটি স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন ব্যক্তিকে জরিমানা করেন।

ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, জানান আজ থেকে লকডাউন ঘোষণা করেছে। এ সময় ওষুধ ও খাবার দোকান ছাড়া সকল প্রকার দোকানপাট বন্ধ ঘোষণা করা হয়েছে। মাস্ক ব্যবহার বাধ্যতামূলক ও স্বাস্থ্যবিধি মেনে চলাসহ ১৮টি নির্দেশনা দেওয়া হয়েছে। এসব নির্দেশনা অমান্য করলে জরিমানার আওতায় আনা হচ্ছে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা