সারাদেশ

গোপালগঞ্জে যথাযথভাবে পালন হচ্ছে লকডাউন 

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : সরকার ঘোষিত ৭ দিনের লকডাউন গোপালগঞ্জবাসী যথাযথভাবে পালন করছে। লকডাউনের প্রথম দিনে সোমবার (৫ এপ্রিল) সকাল ৬টা থেকে গোপালগঞ্জে এই লকডাউন শুরু হয়। শহরবাসী সকালে বাজার সদাই করে যার যার ঘরে ঢুকে পড়ে। অতিপ্রয়োজন ছাড়া কেউকে বাইরে ঘোরাফেরা করতে দেখা যায়নি। আদালত ও অফিস পাড়ায় লোকজন সীমিত পরিসরে দেখা গেছে। সেই সঙ্গে গোপালগঞ্জের ব্যাংকগুলোতে গ্রাহকদের উপস্থিতি কম দেখা গেছে। যারা লেনদেন করতে এসেছেন তারা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে লেনদেন করছেন।

এছাড়া গোপালগঞ্জ জেলা সদরসহ ৫ উপজেলার নিত্য প্রয়োজনীয় ও ঔষধের দোকান ছাড়া সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে লকডাউনে সাধারণ মানুষকে ঘর থেকে বের হতে নিরুসাহিত করছে। মাস্ক পড়াসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। জেলার হাট, বাজারসহ বিভিন্ন স্থানে পুলিশ ও ম্যাজিস্ট্রেটদের টহল দিতে দেখা গেছে।

এদিকে, লকডাউনের কারণে ঢাকা-খুলনাসহ দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটে কোন যাত্রীবাহী বাস চলাচল করেনি। তবে রিক্সা, ভ্যান ও আটোরিক্সা চলতে দেখা গেছে।

সান নিউজ/বিকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা