সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ফার্নিচারের দোকানে আগুন

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের যমুনা স-মিল নামের এক কাঠের ফার্নিচারের দোকানে সিগারেটের আগুনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এতে ফার্নিচার পুড়ে ৫০ হাজার টাকার মতো ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দোকান মালিক আবুল কাসেম। তবে এসময় পাশের দোকানগুলোতে আগুন ছড়ায়নি, যার ফলে কোন ক্ষতির ঘটনা ঘটেনি।

রোববার (৪ এপ্রিল) রাত পৌনে ১২টার দিকে শহরের টিএরোডস্থ ফকিরাপুল সংলগ্ন রাস্তার পূর্বপাশে সিগারেটের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বললেন ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস জানায়, স্থানীয় এক দারোয়ান মাধ্যমে জানতে পারি পাশের একটি পাঁচতলা ভবনে কয়েকজন ব্যাচেলর থাকেন। ওইখান থেকে হয়তো সিগারেট আগুন ও দিয়াশলাই কাটি নিচের একটি ফার্নিচার দোকানে পড়ে যায়। তারপর দোকানে রাখা কাঠের বিভিন্ন কুটিতে আগুন লেগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা এসে অল্প সময়ের মধ্যে দোকানে আগুন নেভায় ফেলি।

দোকান মালিক আবুল কাসেম জানান, রাত ৯টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। কিছুক্ষণ পরে শুনি দোকানে আগুন লেগেছে। সিগারেটের আগুন থেকে তার দোকানে অগ্নিকাণ্ডে ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছেন বলে তিনি দাবি করেন।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আব্দুস সামাদ জানান, স্থানীয়রা ফোনে জানান সিগারেটের আগুন থেকে একটি ফার্নিচার দোকানে আগুন লেগেছে। তারপর ফায়ার সার্ভিসের সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করি। তিনি জানান, ২০ হাজার টাকার কাঠ পুড়ে ছাঁই হয়ে গেছে। ২ লাখ টাকার কাঠ উদ্ধার করা নিরাপদ স্থানে রাখা হয়েছে।

সান নিউজ/এনআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা