সারাদেশ

চট্টগ্রামে সন্ধ্যার পর সব দোকান বন্ধ

চট্টগ্রাম ব্যুরো: সম্প্রতি করোনাভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় চট্টগ্রামে সন্ধ্যা ৬টার পর থেকে সব ধরনের দোকানপাট বন্ধের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। তবে ওষুধের দোকান ও কাঁচাবাজার এই নির্দেশনার বাইরে থাকবে।

আগামী ১৪ এপ্রিল পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে জানানো হয়েছে।

শুক্রবার বিকালে জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান এ নির্দেশ দেন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে। গত ৩০ নভেম্বরের পর ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত সংক্রমণ ধারাবাহিকভাবে কমতে থাকে। কিন্তু মার্চের শুরু থেকে দৈনিক শনাক্ত রোগী, মৃত্যুর সংখ্যা ক্রমাগত বাড়তে থাকে। কয়েকদিন ধরে দৈনিক পাঁচ হাজারের বেশি রোগী শনাক্ত হচ্ছে। মৃত্যুর তালিকাটাও দীর্ঘ হচ্ছে প্রতিনিয়ত। এমন পরিস্থিতিতে সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়সহ সকল ক্ষেত্রে সব ধরনের জনসমাগম সীমিত করাসহ ১৮ দফা নির্দেশনা জারি করে সরকার।

করোনা সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে সন্ধ্যার পর সব দোকানপাট বন্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, আগামী ১৪ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে চট্টগ্রামের সব রেস্তোরাঁ, শপিং সেন্টার, বিপণিকেন্দ্র বন্ধ রাখতে হবে। শুধু ওষুধের দোকান ও কাঁচাবাজার খোলা থাকবে। নির্দেশ অমান্য করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি দেয়া হবে বলেও জানান তিনি।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা