সারাদেশ

মেডিকেলে ভর্তি পরীক্ষা: কেন্দ্রের বাইরে উপেক্ষিত স্বাস্থ্যবিধি

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : সারাদেশের সাথে বরিশালেও একযোগে অনুষ্ঠিত হয়েছে ২০২০-২১ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা। শুক্রবার (২ এপ্রিল) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ, ইনষ্টিটিউট অব হেলথ্ টেকনোলজী (আইএইচটি) এবং বেসরকারি সাউথ এ্যাপোলো মেডিকেল কলেজ কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ পরীক্ষায় ৩ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।

পরীক্ষাকে কেন্দ্র করে তিনটি কেন্দ্রের কোথাও কোন অপ্রীতিকর ঘটনা কিংবা বহিস্কারের খবর পাওয়া যায়নি। তবে প্রতিটি কেন্দ্রের বাইরে অভিভাবক এবং স্বজনদের ভিড় থাকায় সামাজিক দূরত্ব বিঘ্নিত হয়েছে। ফলে করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রকোপকালে এই পরীক্ষা আয়োজনে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন পরীক্ষার্থী এবং অভিভাবকরা।

যদিও করোনা মহামারিকালে পরীক্ষার হলে সকল স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সৌরভ সুতার।


সান নিউজ/কেআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা