সারাদেশ

করোনায় মারা গেল ভূমি কর্মকর্তা

নিজস্ব প্রতিনিধি, নাটোর : নাটোরে করোনা আক্রান্ত হয়ে আব্দুল আজিজ (৪৫) নামে এক ভূমি কর্মকর্তার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১ এপ্রিল) বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত আব্দুল আজিজ নলডাঙ্গা উপজেলা ভূমি অফিসের নাজির হিসেবে কর্মরত ছিলেন।

এনিয়ে গত এক সপ্তাহে নাটোরে তিনজনের মৃত্যু হল।

নাটোর জেলা কালেক্টরেট কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক রথিন চন্দ্র মন্ডল জানান, গত ২১ মার্চ নলডাঙ্গা ভূমি অফিসের নাজির আব্দুল আজিজ এর করোনা শনাক্ত হয়। এরপর তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রামেক হাসপাতালেই বৃহস্পতিবার বিকেলে তার মৃত্যু হয়।

এদিকে, নাজির আব্দুল আজিজের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জেলা প্রশাসক মো: শাহরিয়াজ। এক শোক বার্তায় তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

সান নিউজ/এসএস/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা