সারাদেশ

পাঁচ বছরের শিশুকে ধর্ষণ, ধর্ষক আটক 

রেজাউল করিম, সিরাজগঞ্জ: জেলার বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের চর দুলগাগরাখালী গ্রামে ৫ বছরের এক শিশুকে বিস্কুট কিনে দেয়ার লোভ দেখিয়ে ধর্ষণের অভিযোগে সোহেল নামের এক কিশোরকে হাতে নাতে আটক করেছে এলাকাবাসী।

এদিকে, মেয়ের শরীর দিয়ে রক্তক্ষরণ হওয়ায় শিশুটিকে বেলকুচি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

শুক্রবার (২ এপ্রিল) দুপুর ৩টার দিকে ধর্ষক সোহেলের নিজ ঘরে এ ঘটনা ঘটায়। সোহেল (১৬) উপজেলার দৌলতপুর ইউনিয়নের চর দুলগাগরাখালী গ্রামের সাহের আলী সরকারের ছেলে।

শিশুটির মা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ৩টার দিকে শিশুটির প্রতিবেশী সোহেল বিস্কুট কিনে দেয়ার লোভ দেখিয়ে ধর্ষণ করেছে। এসময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার ও ধর্ষক সোহেলকে আটক করে। শিশুটির অবস্থা খারাপ হয়ায় বেলকুচি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা এই প্রতিবেদককে বলেন, এ পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা