সারাদেশ

বাসের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার : মৌলভীবাজার রাজনগর উপজেলার লুয়াইউনী এলাকায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছন।

শুক্রবার (২ এপ্রিল) সকাল ১১টার দিকে এ ঘটনাটি ঘটে।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসেম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- রাজনগর উত্তরভাগ চা-বাগানের বাসিন্দা রবীন্দ্র কর্মকারের ছেলে সুজন কর্মকার (২২) ও রঞ্জিত রায়ের ছেলে রাজন রাত (২৩)।

ওসি আবুল হাসেম জানান, শুক্রবার সকাল ১১টার দিকে রাজনগর উপজেলার শেষ সীমান্ত মৌলভীবাজার-কুলাউড়া সড়কে লুয়াইউনী এলাকায় বাস ওই মোটরসাইকেলকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলে সুজন কর্মকার ও রাজন রাত (২৩) মারা যান। তারা দুইজনই মোটরসাইকেলের আরোহী ছিলেন।

ঘাতক বাসের ড্রাইভারকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতলে পাঠানো হয়েছে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা