সারাদেশ

গাইবান্ধা আদর্শ ডিগ্রি কলেজে উপবৃত্তি প্রদানে চাঁদাবাজি

মাসুম লুমেন, গাইবান্ধা: গাইবান্ধায় উপবৃত্তির টাকা পাইয়ে দেওয়া বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১ এপ্রিল) গাইবান্ধা আদর্শ ডিগ্রি কলেজে উপবৃত্তি প্রত্যাশীদের অভিযোগের পর বিষয়টি প্রকাশ পায়।

দুপুরে কলেজে গিয়ে অতিরিক্ত টাকা আদায়ের বিষয়টি নিশ্চিত করেন ভুক্তভোগী শিক্ষার্থীরা। সেসময় ছাত্রলীগের নেতাকর্মীদের বিক্ষোভ ও সাংবাদিকদের উপস্তিতিতে অবৈধভাবে আদায়কৃত টাকা ফেরত দিতে রাজি হয় কলেজ কর্তৃপক্ষ। চলতি বছর গাইবান্ধা আদর্শ ডিগ্রি কলেজ থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণির ১৮১ জন শিক্ষার্থী উপবৃত্তির জন্য মনোনীত হন।

কলেজের দ্বাদশ শ্রেণি ও ডিগ্রি শাখার শিক্ষার্থীরা জানান, উপবৃত্তির টাকা উত্তোলনের জন্য প্রত্যেক শিক্ষার্থীর নিকট থেকে ১২০ টাকা করে জমা দিতে হবে বলে কলেজ থেকে জানানো হয়। কলেজের অধ্যক্ষ উপবৃত্তির জন্য খরচ হিসেবে কিছু টাকা নিতে হচ্ছে বলে স্বীকার করেন। পরে উত্তপ্ত শিক্ষার্থীরা কলেজে আন্দোলন করলে অধ্যক্ষ এবং কলেজের গভর্নিং বডির সভাপতি উত্তোলিত ১২০ টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিলেও এমন ঘটনার তীব্র প্রতিবাদ জানাতে থাকেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানান, কোনো কোনো শিক্ষার্থীর কাছ থেকে উপবৃত্তি পাইয়ে দেওয়ার কথা বলে ৫শ টাকা করেও আদায় করেছে কলেজ কর্তৃপক্ষ।

কলেজের অধ্যক্ষ মো. মোজাহিদ হোসেন টাকা নেওয়ার কথা স্বীকার করে বলেন, এই টাকা কলেজের এক শিক্ষকের কাছে জমা করা হয়েছে। আগামী রোববার শিক্ষার্থীদের কাছে থেকে আদায়কৃত টাকা ফেরত দেবেন বলেও উপস্থিত সবার সামনে অঙ্গিকার করেন। এসময় কয়েকজন শিক্ষার্থীকে টাকা ফেরত দেওয়া হয়।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা