সারাদেশ

সিলেটে রাত ৮টার পর দোকান বন্ধ

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে আশংকাজনক হারে। আক্রান্তের সংখ্যা বাড়ার পাশাপাশি বাড়ছে মৃত্যুর হারও। এ অবস্থায় সিলেট জেলাকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

জনগণের মধ্যে সচেতনতার অভাব খুব বেশি। প্রশাসনের পক্ষ থেকে মাস্ক ব্যবহারের জন্য ব্যাপক প্রচারণা চালিয়েও তেমন একটা লাভ হচ্ছে না। সরকারি নির্দেশনা মোতাবেক সিলেটের প্রশাসনের পক্ষ থেকে করোনা মোকাবেলায় নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

সংক্রমণ রোধে বৃহস্পতিবার (১ এপ্রিল) থেকে ১৪ এপ্রিল পর্যন্ত প্রতিদিন রাত ৮টার পর জেলার সব দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।

এ তথ্য নিশ্চিত করেছেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, অতিরিক্ত দায়িত্বে) আ.ন.ম. বদরুদ্দোজা।

তিনি বলেছেন, এছাড়াও পর্যায়ক্রমে কমিউিনিটি সেন্টার, পার্টি সেন্টার বন্ধের ঘোষণাও দেয়া হবে।

সান নিউজ/এক/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা