সারাদেশ

১৫টি সোনার বারসহ পাচারকারী আটক

নিজস্ব প্রতিনিধি, যশোর : যশোরের বেনাপোলের পুটখালী সীমান্ত এলাকা থেকে প্রায় ২ কেজি ওজনের ১৫টি সোনার বারসহ রানা হামিদ (২৬) নামে এক পাচারকারীকে আটক করেছেন বিজিবি সদস্যরা। বৃহস্পতিবার (১ এপ্রিল) দুপুরে তাকে আটক করা হয়।

আটক রানা হামিদ বেনাপোল পোর্ট থানার খলসী গ্রামের আব্দুল গফফারের ছেলে।

বিজিবি জানায়, বেনাপোল বাজার থেকে স্বর্ণের চালান নিয়ে অগ্রভুলোট সীমান্ত দিয়ে ভারতে পাচারের জন্য পাঁচভুলোট গ্রামের একটি চায়ের দোকানে স্বর্ণ পাচারকারী একটি চক্র অপেক্ষা করছে। গোপন সংবাদে এ তথ্য জানতে পেরে সেখানে অভিযান চালিয়ে সন্দেহভাজন রানা হামিদ নামে এক যুবককে আটক করা হয়। এ সময় তার শরীর তল্লাশি করে ৩টি প্যাকেটে মোট ১৫টি স্বর্ণের বার পাওয়া যায়। জব্দকৃত স্বর্ণের ওজন ১ কেজি ৭৫০ গ্রাম। যার বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা বলে জানায় বিজিবি।

আটক রানা হামিদ দীর্ঘদিন ধরে চোরাচালানের সঙ্গে জড়িত বলে স্বীকার করে।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মঞ্জুর এলাহী স্বর্ণ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, স্বর্ণের বারসহ আটক পাচারকারীকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটি...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন: মন্ত্রী

বিদেশগামী কর্মীদের জরুরি প্রয়োজনে অস্থায়ী আবাসনের সুবিধা দিতে রাজধানীর আশকোনা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সরকারের সতর্ক পদক্ষেপ, আসছে পরিবর্তন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও প্র...

ইরাকে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি গুঁড়িয়ে দিল ইরান

ইরাকের এরবিলে অবস্থিত যুক্তরাষ্ট্রের প্রায় সব সামরিক অবকাঠামো ধ্বংস করে দেওয়া...

“মামলা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী”

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা