সারাদেশ

টেকনাফ-সেন্টমার্টিন রুটের সব জাহাজ বন্ধ

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার : করোনাভাইরাসের সংক্রমণ রোধে কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটের পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। ফলে দেশি-বিদেশি কোনো পর্যটক প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে ভ্রমণে যেতে পারবেন না।

বৃহস্পতিবার (১ এপ্রিল) সকাল থেকে কোনো ধরনের জাহাজ টেকনাফ থেকে ছেড়ে যায়নি। একইসঙ্গে কক্সবাজার শহর থেকে চলাচলরত একমাত্র জাহাজ কর্ণফুলি এক্সপ্রেসও বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিন আল পারভেজ।

তিনি বলেন, ‘বৃহস্পতিবার থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। করোনার সংক্রমণ এড়াতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তাছাড়া এ রুটে জাহাজ চলাচলের অনুমতি শেষের দিকে।

কেয়ারি সিন্দাবাদ জাহাজের টেকনাফের ব্যবস্থাপক মোহাম্মদ শাহ আলম বলেন, ‘বৃহস্পতিবার থেকে আমাদের কোনো জাহাজ চলাচল করবে না। এর আগে যেসব পর্যটক দ্বীপে ভ্রমণে এসেছেন তাদের ফেরত আনা হয়েছে।’

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ চৌধুরী বলেন, ‘করোনার প্রার্দুভাব এড়াতে বৃহস্পতিবার সকাল থেকে এই নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। কেউ অমান্য করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তাছাড়া সকাল থেকে পর্যটক স্পর্টগুলোতে ভ্রমণকারীদের ফিরে যেতে অনুরোধ করা হয়েছে। যদি দ্বীপে কোনো পর্যটক থেকে যায়, তাদের ফেরত আনতে আমরা সহতায় করব।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিন দিনে তেলের দাম কমল ১৭ শতাংশ

চলমান সংঘাত সাময়িকভাবে স্থগিত থাকার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ব...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

বোয়ালমারীতে প্রতিবন্ধী নারী ধর্ষণে অন্তস্বত্বা, গ্রেপ্তার আরও ২ 

ফরিদপুরের বোয়ালমারীতে প্রতিবন্ধী এক নারীকে (৪০) ধর্ষণের মামলায় বুধবার (২৯ জুল...

মাটিরাঙায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ সহায়তা প্রদান  

খাগড়াছড়ির মাটিরাঙায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা প্রদান ক...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

বেশি ভাত খেলে কি ভুঁড়ি বড় হয়?

শরীরের প্রয়োজনের তুলনায় বেশি পরিমাণে ভাত বা যেকোনো খাবার থেকে অতিরিক্ত ক্যালর...

মধ্যপ্রাচ্যে সংঘাত বিস্তারের শঙ্কা, জাতিসংঘের উদ্বেগ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ছে। মার্কিন সামরিক বাহিনী ইরানে নতুন করে বিমান হ...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু 

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

জুলাই আন্দোলনে বিএনপি নেতারা গর্তে ছিলেন: রুমিন ফারহানা 

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা দাবি করেছেন, জুলাই...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা