সারাদেশ

খাগড়াছড়ির সকল পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

আল-মামুন, খাগড়াছড়ি : করোনা সংক্রমণ প্রতিরোধে খাগড়াছড়ির সকল পর্যটন কেন্দ্র ১৪ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। বুধবার (৩১ মার্চ) বিকেলে খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

বৃহস্পতিবার (১ এপ্রিল) থেকে এ বিজ্ঞপ্তি কার্যকর হবে এবং পরবর্তী ১৪ দিন জেলার সকল পর্যটন কেন্দ্রে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এ দিকে উচ্চ মাত্রার করোনা সংক্রমণ প্রতিরোধে সারাদেশের মতো পাহাড়ী জেলা খাগড়াছড়িতে রাত ১০টার পর জরুরি সেবার কাজে নিয়োজিত ব্যক্তি ও পরিবহনের চলাচলও নিষিদ্ধ করা হয়েছে।

খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস জানান, স্বাস্থ্যবিধি পালনে জনগণকে সচেতন করতে প্রচারণার পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত চলছে। অপরদিকে, করোনাভাইরাস এর সংক্রমণ প্রতিরোধ ও সচেতনতার লক্ষ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আইন আমান্য করার দায়ে ১৯ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৩১ মার্চ) সকালে মাটিরাঙ্গার মুক্তিযোদ্ধা চত্বর ও পুলিশ বক্সের সামনে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে জরিমানা করার পাশাপাশি বিনামূল্যে বিতরণ করা হয়েছে মাস্ক।

মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার (ববি) নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। করোনা সংক্রামক প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় স্বাস্থ্যবিধি না মানায় ১৬ জন এবং হেলমেট ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় এসময় তিন জনসহ মোট ১৯ জনকে ৪ হাজার ২৫০ টাকা জরিমানা করা হয়।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা