সারাদেশ

নির্দিষ্ট স্থানে কালভার্ট নির্মাণের দাবিতে মানববন্ধন 

নিজস্ব প্রতিনিধি, নড়াইল : নড়াইলে পদ্মাসেতু রেল লাইন প্রোজেক্টের নড়াইল অংশে রেলওয়ে সড়কে সীতারামপুরে বিলের পানি চলাচলের জন্য নির্দিষ্ট স্থানে কালভার্ট নির্মাণের দাবিতে কৃষকরা মানববন্ধন করেছে।

বুধবার (৩১ মার্চ) সীতারামপুরসহ স্থানীয় কয়েক গ্রামবাসীর আয়োজনে সীতারামপুরে নির্মাণাধীন নড়াইল-যশোর-বেনাপোল রেললাইলের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- অবসরপ্রাপ্ত শিক্ষক রনজিৎ বিশ্বাস, মুলিয়া ইউনিয়নের মেম্বর সুজন গাইন, স্বসধর বিশ্বাস, শিশুবল বিশ্বাস, নিল রতন রায় প্রমুখ।

এদিকে, মানববন্ধনের খবর পেয়ে এ প্রজেক্টের তত্ত্বাবধানে থাকা বাংলাদেশ সেনাবাহিনী নড়াইল ক্যাম্পের দু’ কর্মকর্তা ঘটনাস্থলে আসলে কৃষকরা তাদের কাছে কালভার্ট সমস্যার কথা জানান।

মেম্বার সুজন গাইন জানান, যুগ যুগ ধরে সদরের মুলিয়া, তুলারামপুর, বেতেঙ্গা, বাহিরডাঙ্গা, নয়নপুর শাহাবাদ, ভওয়াখালীসহ কয়েকটি বিলের পানি বিভিন্ন খাল-জলাশয় দিয়ে চলাচল করে। তেমনি সীতারামপুর ব্রীজের উত্তর পার্শ্বে একটি নির্দিষ্ট স্থান দিয়ে এ পানি চলাচল করে। ৫ মাস পূর্বে এখানে বালি দেওয়ার পূর্বে রেল কর্তৃপক্ষ পানি চলাচলের জন্য একটি পাইপ কালভার্ট করে দেয়।

তিনি আরও বলেন, কিন্তু শোনা যাচ্ছে পার্শ্ববর্তী জমির প্রভাবশালী ও ধনী এক মালিক এই স্থানের পরিবর্তে নিজ স্বার্থে তার জায়গার ওপর কালভার্ট করার চেষ্টা করছে। তাতে জনগণের কোন লাভ হবে না। বরং এসব বিলে জলাবদ্ধতার সৃষ্টি হবে। নির্দিষ্ট স্থানের পরিবর্তে অন্য কোথাও কালভার্ট হলে বিভিন্ন বিলে জলাবদ্ধতার সৃষ্টি হবে। ফলে প্রতি বছর কয়েক হাজার হেক্টর জমির ফসল বিনষ্ট হবে।

আমরা জেলা প্রশাসক এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে কালভার্টের দাবির বিষয়টি লিখিতভাবে জানাব বলেও জানান তিনি জানা গেছে, পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় ঢাকা-নড়াইল-যশোর রেল লাইনে নড়াইল অংশের কাজ শুরু হয়েছে। জেলার প্রায় ২২ কি. মিটার বিভিন্ন এলাকায় বালু ভরাট করে রোলার দিয়ে সমান করা এবং ৪টি রেলসেতুসহ অসংখ্য কালভার্ট নির্মানের প্রাথমিক কাজ শুরু হয়েছে।

নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান জানান, বিষয়টি তার জানা নেই। তবে এলাকাবাসী যদি বিষয়টি অবহিত করে তাহলে আমরা প্রকল্পের প্রজেক্ট ডিরেক্টরের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা করব।


সান নিউজ/এসআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা