সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন ২৬ জন শনাক্ত

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : জনগণের অসচেতনতা ও ওয়ার্ড হেলথ অর্গানাইজেশনের স্বাস্থ্যবিধি না মেনে চলায় ব্রাহ্মণবাড়িয়ায় ভাইরাস মহামারী রূপ ধারণ করেছে।

ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলায় নতুন ১৪ জনসহ জেলায় নতুন ২৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এখন পর্যন্ত জেলায় এন্টিজেন ও পিসিআর ল্যাবের রিপোর্টে সর্বশেষ ২৯৫৮ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

এ পর্যন্ত জেলায় ২৭৬৯ জন করোনাভাইরাস থেকে আরোগ্য লাভ করেন।

সর্বশেষ জেলায় ৪৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।

বুধবার (৩১ মার্চ) রাত সাড়ে ৮টায় জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ নিশ্চিত করেন।

গতকালের ঢাকা ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি রেফারেল সেন্টার পিসিআর ল্যাব ও ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবসহ এন্টিজেনের ১৬৮টি রিপোর্টের মধ্যে জেলায় নতুন ২৬ জন শনাক্ত হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় নতুন ১৪ জন ও নবীনগর উলজেলায় ৩ জন, কসবা উপজেলায় ৩ জন, সরাইল উপজেলায় ২ জন, আখাউড়া উপজেলায় ২ জন ও আশুগঞ্জ উপজেলায় ২ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে।

সর্বশেষ জেলায় ২৯৫৭৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ১২২০ জন, আখাউড়া উপজেলায় ২২৫ জন, বিজয়নগর উপজেলায় ৮৭ জন, নাসিরনগর উপজেলায় ১১৫ জন, বাঞ্ছারামপুর উপজেলায় ১৮৫ জন, নবীনগর উপজেলায় ৪৪০ জন, সরাইল উপজেলায় ১৪৩ জন, আশুগঞ্জ উপজেলায় ২৪৯ জন ও কসবা উপজেলায় ২৯৪ জন করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

সর্বশেষ জেলায় ২৭৫৯ জন রোগী করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ১১৪০ জন, আখাউড়া উপজেলায় ২০১ জন, বিজয়নগর উপজেলায় ৮১ জন, নাসিরনগর উপজেলায় ১০৯ জন, বাঞ্ছারামপুর উপজেলায় ১৬৮ জন, নবীনগর উপজেলায় ৪২৩ জন, সরাইল উপজেলায় ১২৭ জন, আশুগঞ্জ উপজেলায় ২৪৩ জন ও কসবা উপজেলায় ২৭৭ জন সুস্থ হয়েছে।

এ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় ৪৮ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। যার মধ্যে সদর উপজেলায় ১৭ জন, আখাউড়া উপজেলায় ১০ জন, বিজয়নগর উপজেলায় ০২ জন, নাসিরনগর উপজেলায় ০২ জন, বাঞ্ছারামপুর উপজেলায় ০৩ জন, নবীনগর উপজেলায় ১২ জন, সরাইল উপজেলায় ০১ জন ও কসবা উপজেলায় ০১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।

এ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় কোভিড ভ্যাকসিন রেজিষ্ট্রেশন হয়েছে ৭১৩১০ জন। কোভিড ভ্যাকসিন দিয়েছেন ৫৭৯২৪ জন।

উল্লেখ্য ব্রাহ্মণবাড়িয়ায় এখন পর্যন্ত ২৯৫৮ জন আক্রান্তের মধ্যে ২৭৬৯ জন সুস্থ হয়েছেন। কিন্তু এখনো করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১১৫ জন রোগী আইসোলেশনে আছে ও সেলফ আইসোলেশনে ১১২ জন আছে।

ব্রাহ্মণবাড়িয়ায় এখন পর্যন্ত ২৫৯৪০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ যার মধ্যে পাওয়া ২৫৭৪১ জনের করোনা ভাইরাসের রিপোর্টে জেলায় সর্বমোট ২৯৫৮ জন আক্রান্ত হয়েছে৷

সান নিউজ/এনআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা