ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

আফগানিস্তানে বন্যায় নিহত ২৬

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের মধ্যাঞ্চলে প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় কমপক্ষে ২৬ জন প্রাণ হারিয়েছে। নিখোঁজ রয়েছে অন্তত ৪০ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন : সুদানে দু’পক্ষের সংঘাতে নিহত ১৬

রোববার (২৩ জুলাই) এক বিবৃতিতে তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এসব তথ্য জানান।

বিবৃতিতে তিনি বলেন, খবর পেয়েছি, মেইদন ওয়ারদাক প্রদেশে বন্যার ফলে ২৬ জন মারা গেছে ও প্রায় ৪০ জন নিখোঁজ রয়েছে। বিষয়টি খুবই দুঃখের। তবে আমাদের উদ্ধারকারীরা কাজ শুরু করেছে। আশা করি খুব দ্রুতই আমরা নিখোঁজদের উদ্ধারে সক্ষম হবো। দুর্যোগকবলিত জালরেজ জেলায় এরই মধ্যে জরুরি ত্রাণ পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

মেইদন ওয়ারদাক রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মুখপাত্র শফিউল্লাহ রহিমি বলেন, শুক্রবার (২১ জুলাই) থেকে বন্যায় দেশব্যাপী মোট ৩১ জন নিহত হয়েছে। টানা বৃষ্টিতে জালরেজের ৬০৪টি বাড়ি পুরোপুরি বা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তাছাড়া শত শত একর কৃষিজমি ডুবে যাওয়ায় ফসলেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

আরও পড়ুন : মিয়ানমারে সামরিক হামলায় নিহত ১৪

এদিকে, বন্যার কারণে রাজধানী কাবুল ও মধ্য বামিয়ান প্রদেশের সংযোগকারী মহাসড়ক পানির নিচে রয়েছে। এতে সড়ক পথে রাজধানীর সঙ্গে যোগাযোগ বন্ধ রয়েছে।

আফগানিস্তান শুষ্ক অঞ্চল হিসেবে পরিচিত। তবে বর্ষা মৌসুমে হঠাৎ ভারী বৃষ্টি হলে বন্যা দেখা দেয়। গত চার মাসে দেশব্যাপী ঘটা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ২১৪ জন আফগান প্রাণ হারিয়েছেন। এর আগে, ২০২২ সালের আগস্টের দিকে হওয়া বন্যায় দেশটিতে ১৮০ জনের মৃত্যু হয়। সেসময় বন্যার ফলে বাস্তুচ্যুত হন অন্তত ৩ হাজার মানুষ।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা