ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

৭০০ কোটি রুপি পাচারের মামলায় খালাস!

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের অর্থপাচারের একটি মামলা থেকে বেকসুর খালাস পেয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও তার ছেলে হামজা শাহবাজ।

আরও পড়ুন: দূতাবাস সরিয়ে নিল সুইডেন

বৃহস্পতিবার (২০ জুলাই) প্রধানমন্ত্রী ও তার ছেলেসহ অন্যদের বিরুদ্ধে ৭০০ কোটি রুপি পাচারের মামলা থেকে খালাস চেয়ে লাহোরের জবাবদিহিতা বিষয়ক (এনএবি) আদালতে আবেদন করা হয়। পরে এই আবেদন গ্রহণ করেছে আদালত। সূত্র: জিও নিউজ

এই মামলায় প্রধানমন্ত্রী ও তার ছেলে ছাড়াও অভিযুক্ত আরও কয়েকজন খালাস পেয়েছেন।

খালাস প্রাপ্তরা হলেন- নুসরাত শেহবাজ (প্রধানমন্ত্রীর স্ত্রী), জাভেরিয়া আলি (প্রধানমন্ত্রীর মেয়ে), মুহাম্মদ উসমান, মাসরুর আনওয়ার, শোয়াইব কমর, কাসিম কাইয়ুম, রশিদ কারামাত, আলি আহমেদ ও নিসার আহমেদ।

আরও পড়ুন: মেক্সিকোতে ১৪৮ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

তবে এ মামলায় আদালত পলাতক প্রধানমন্ত্রী শাহবাজের মেয়ে রাবিয়া ইমরানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

অভিযুক্তরা তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ উপস্থাপন করতে এনএবির অক্ষমতার ওপর ভিত্তি করে খালাস চেয়ে পিটিশন দায়ের করেছিলেন।

এনএবির তদন্তকারীরাও নিশ্চিত করেছেন যে কোনো প্রমাণ পাওয়া যায়নি।

আরও পড়ুন: বিশ্বজুড়ে চালে অস্থিরতার আভাস

চলতি বছরের জুলাই মাসের শুরুতে সংরক্ষিত রায় ঘোষণার সময় আদালত বলেছিল যে, অভিযুক্তদের খালাস দেওয়া ছাড়া তাদের আর কোনও উপায় নেই, কারণ এনএবি বলেছে যে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত নয়।

প্রসঙ্গত, ২০১৮ সাল থেকে শাহবাজ শরীফের বিরুদ্ধে রেফারেন্স উত্থাপন করা হয়েছে। ২০২০ সালের আগস্টে তিনি যখন জাতীয় পরিষদে বিরোধী দলের নেতা, তখন এই মামলা গতি পায়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা