ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

মিয়ানমারে সামরিক হামলায় নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারে ক্ষমতাসীন জান্তার হামলায় ১১ জন বেসামরিক লোক এবং তিনজন প্রতিরোধ যোদ্ধাসহ ১৪ জন নিহত হয়েছেন। দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটির সাগাইং অঞ্চলে সেনাবাহিনীর হামলায় প্রাণহানির এই ঘটনা ঘটে।

আরও পড়ুন: ৭০০ কোটি রুপি পাচারের মামলায় খালাস!

শনিবার (২২ জুলাই) মিয়ানমারের সংবাদমাধ্যম দ্য ইরাবতী এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

দ্য ইরাবতীর প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের জান্তা সেনারা গত শুক্রবার সাগাইং অঞ্চলের ইয়ানমাবিন শহরের একটি গ্রামে ১১ জন বেসামরিক নাগরিক এবং তিনজন প্রতিরোধ যোদ্ধাকে হত্যা করেছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।

সংবাদ মাধ্যমটি জানিয়েছে, ইয়ানমাবিন শহরে অবস্থানরত মিয়ানমারের সামরিক বাহিনীর সদস্যরা শনিবার ভোরের আগে সেখানকার সোনে চৌং নামের একটি গ্রামে অভিযান চালায় এবং তিনজনকে শিরশ্ছেদ করে হত্যা করে।

আরও পড়ুন: দূতাবাস সরিয়ে নিল সুইডেন

নিহত এই তিনজনই বো তুন তাউক পিপলস ডিফেন্স ফোর্সের সদস্য এবং জান্তার হামলার সময় তারা ওই গ্রামে পাহারা দিচ্ছিলেন। গ্রুপটি জানিয়েছে, এরপর তারা আরও ১১ জন গ্রামবাসীকে হত্যা করে।

নিহত বেসামরিক ব্যক্তিদের সবাই পুরুষ। এক গ্রামবাসী বলেছেন, ‘প্রথমে আমরা গ্রামের কেন্দ্রে তিনজন যোদ্ধার মৃতদেহ পেয়েছি। আর জান্তা সৈন্যদের হাতে নিহত বাকি ব্যক্তিদের লাশগুলো চারদিকে ছড়িয়ে ছিল। কয়েকজনকে নির্যাতনও করা হয়েছে।’

এছাড়া ওই গ্রামে অভিযানের পর অন্য গ্রামবাসীদের তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের অবস্থা অজানা। ইরাবতী অবশ্য হামলা, প্রাণহানি বা নিখোঁজের এসব রিপোর্ট স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

আরও পড়ুন: ১৪৮ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

সংবাদমাধ্যমটি প্রতিরোধ গোষ্ঠীর বরাত দিয়ে বলছে, জান্তার হামলায় নিহত তিনজন প্রতিরোধ যোদ্ধার নাম হচ্ছে- কো পায়ে ফিও তুন, কো সাই থু সান এবং কো নে মিন তুন। আর নিহত বেসামরিক নাগরিকরা হলেন- উ মিও মিন্ট ওও, ইউ কিয়াও ও, উ ইয়ান নাইং সো, ইউ সোয়ে গি, উ অং উইন সোয়ে, উ নায়িং মিন, ইউ টোটে কি, ইউ লুইন মো টুন, উ হতে জাও, উ ফো অং এবং উ অং জাও উইন।

অবশ্য জান্তাপন্থি টেলিগ্রাম চ্যানেলগুলো নিহতদের একই নাম প্রকাশ করেছে। কিন্তু এসব চ্যানেল বলেছে, নিহতরা সবাই প্রতিরোধ যোদ্ধা।

দ্য ইরাবতী জানিয়েছে, হামলায় নিহতদের অন্ত্যেষ্টিক্রিয়া গতকাল অনুষ্ঠিত হয় এবং ১৪টি মরদেহ একসঙ্গে দাহ করা হয়।

আরও পড়ুন: বিশ্বজুড়ে চালে অস্থিরতার আভাস

মিয়ানমারের জান্তা-বিরোধী জাতীয় ঐক্য সরকারের আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রী ডক্টর সাসা ফেসবুকে পোস্ট করে বলেছেন, ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারের জান্তা সৈন্যরা প্রায় ৮০টি গণহত্যা চালিয়েছে এবং ইয়ানমাবিনে চালানো নৃশংসতা হচ্ছে জান্তার সংঘটিত তেমনই একটি গণহত্যা।

তিনি এসময় জান্তার কাছে অর্থ, অস্ত্র এবং সমর্থন দেওয়া বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

আরও পড়ুন: ডেঙ্গু নিয়ে ডব্লিউএইচওর সতর্কবার্তা

প্রসঙ্গত, চলতি ২০২২ সালের মার্চ মাসে ইয়িনমাবিন শহরের কোনে গ্রামে অন্তত চারজন বেসামরিক নাগরিককে হত্যা করেছিল জান্তা সেনারা। সেসময় ওই গ্রামে অগ্নিসংযোগ করার পর তারা প্রাণ হারিয়েছিলেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা