সারাদেশ

করোনা সংক্রমণ রোধে মাইকিং, মাস্ক না পরায় জরিমানা 

নিজস্ব প্রতিনিধি, টাঙ্গাইল : করোনা সংক্রমণ প্রতিরোধে সজাগ ও সচেতনতা সৃষ্টি এবং নাগরিকদের দায়িত্বপূর্ণ করে তুলতে টাঙ্গাইল শহরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা, মাইকিং ও মাস্ক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩০ মার্চ ) দুপুরে টাঙ্গাইল শহরের নিরালা মোড থেকে বিভিন্ন মার্কেটে এ কার্যক্রম পরিচালনা করেন টাঙ্গাইলের সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট মো: খায়রুল ইসলাম।

নিবার্হী ম্যাজিস্ট্রেট মো: খায়রুল ইসলাম বলেন, গত কয়েকদিনে দেশের বিভিন্ন জায়গায় করোনা ভাইরাসের সংক্রমণ ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। সাধারণ মানুষ স্বাস্থ্যবিধি না মেনেই চলাফেরা করছে। ফলে করোনা সংক্রমণ আরো বৃদ্ধি পাচ্ছে।

তাই জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী টাঙ্গাইল শহরের বিভিন্ন পয়েন্ট ও মার্কেট গুলোতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাস্ক না পড়ে বাড়ি থেকে বের হওয়ায় ৬ জনকে ১ হাজার ৭শত টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে জনগণকে সচেতন করতে মাস্ক বিতরণসহ মাইকিং করা হচ্ছে। এরপরও যদি কেউ স্বাস্থ্যবিধি মেনে না চলে তাহলে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযান পরিচালনাকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।


সান নিউজ/টিকে/ এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা