সারাদেশ

৫০ মণ জাটকাসহ আটক ৩

নিজস্ব প্রতিনিধি, চাঁদপুর : চাঁদপুরের হরিনা ঘাট থেকে ৫০ মণ জাটকাসহ তিনজনকে আটক করেছে কোস্টগার্ড। সোমবার (২৯ মার্চ) রাত ১২টা থেকে মঙ্গলবার (৩০ মার্চ) ভোর ৭টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, দুলাল মাঝি (৪৫), মতিন হোসেন (৩৯) জাহিদুল ইসলাম (২২)।

এসময় জাটকা পাচারকাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়।

এরপর সকাল ১০টায় আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিসকাতুল ইসলাম। পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মৎস্য কর্মকর্তা আশিকুর রহমানের উপস্থিতিতে জব্দকৃত জাটকা এতিমখানা ও গরীব মানুষের মাঝে বিতরণ করা হয়।

কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম আসাদুজ্জামান জানান, জাটকা নিধন প্রতিরোধে অভিযান অব্যাহত রাখবে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা