সারাদেশ

সভাপতি রনি, সেক্রেটারি আরিফ 

নিজস্ব প্রতিনিধি, নরসিংদী: নরসিংদীর পলাশ উপজেলা ছাত্রলীগের কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় উপজেলা ছাত্রলীগের সাংগাঠনিক কার্যক্রম বেগবান করার লক্ষ্যে শনিবার (২৭ মার্চ) নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সমন্বয়ে পলাশ উপজেলা ছাত্রলীগের নতুন কমিটির অনুমোদন দেন।

কমিটিতে পলাশ উপজেলার জিনারদী ইউনিয়ন ছাত্রলীগের বর্তমান সভাপতি রনি প্রধানকে সভাপতি ও উপজেলা ছাত্রলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক আরিফুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়। কমিটিতে অন্যান্য পদে যারা রয়েছেন তারা হলেন- মো. সাব্বির হোসেন ও মো. নাদিম মিয়া (সহসভাপতি), জাহিদুল ইসলাম (যুগ্ম সাধারণ সম্পাদক), আমিনুল ইসলাম (সাংগঠনিক সম্পাদক), সৈয়দ কামরুল হাসান (প্রচার সম্পাদক) ও মুনিম হাসান মুন দপ্তর সম্পাদক।

বাংলাদেশ ছাত্রলীগ নরসিংদী জেলা শাখার সভাপতি হাসিবুল হাসান মিন্টু ও সাধারণ সম্পাদক আহসানুল ইসলাম রিপন এই কমিটির অনুমোদন দেন।

পলাশ উপজেলা ছাত্রলীগের কমিটি গঠনের পর সভাপতি রনি প্রধান ও সাধারণ সম্পদক আরিফুল ইসলাম স্থানীয় সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ, উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন ও ঘোড়াশাল পৌরমেয়র শরীফুল হক ও পলাশ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আপেল মাহমুদ শাহিনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

সান নিউজ/এসআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা