ছবি- সংগৃহিত
সারাদেশ

ডাকাতির প্রস্তুতিকালে গাড়ি-অস্ত্রসহ আটক ৩

পাবনা প্রতিনিধি: পাবনার সাঁথিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতদের ব্যবহৃত একটি মাইক্রোবাস ও কয়েকটি দেশি অস্ত্রসহ তিনজনকে আট্ক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে ঢাকা-পাবনা মহাসড়কের সাঁথিয়া উপজেলার মহিষাকোলা ভাঙ্গা ব্রিজের কাছ থেকে তাদের আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন- ডাকাত সর্দার আমিনুল ইসলাম, শাকিল, আতিকুল ইসলাম। আটকদের মধ্যে আমিনুল ইসলামের নামে হত্যা, অস্ত্র ও মাদকসহ ৮টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আরও পড়ুন : নরসিংদীতে একসঙ্গে ৩ সন্তানের জন্ম

রাতে অতিরিক্ত পুলিশ সুপার (বেড়া সার্কেল) কল্লোল কুমার দত্ত সাঁথিয়া থানায় এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

তিনি বলেন, বৃহস্পতিবার ভোররাত পর্যন্ত ঢাকা-পাবনা মহাসড়কে পুলিশ টহলরত ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম ও ওসি (তদন্ত) কমল কুমার দেবনাথ ফোর্সসহ মহাসড়কে নজরদারি বাড়ান।

তিনি বলেন, ভোর সাড়ে ৪টার দিকে কাশীনাথপুর থেকে সন্দেভাজন একটি মাইক্রোবাসকে পুলিশ থামার জন্য সিগন্যাল দেয়। কিন্তু তারা দ্রুত গতিতে বগুড়ামুখী সড়কের দিকে চলতে থাকে। এ সময় পুলিশের একটি টিম টহলরত অন্য একটি ভ্রাম্যমাণ টিমকে বিষয়টি জানায়। পুলিশের ওই টিমটি ঢাকা-পাবনা মহাসড়কে সাঁথিয়া উপজেলার মহিষাকোলা ভাঙাব্রিজের কাছে মাইক্রোবাসটিকে (ঢাকা মেট্রো চ ১১-৭৭১৯) থামাতে সক্ষম হয়।

আরও পড়ুন : আসামি ধরতে গিয়ে এসআইয়ের মৃত্যু

তখন মাইক্রোবাসে থাকা ৫ জনের মধ্যে পুলিশ ৩ জনকে জনকে আটক করে। অন্য ২ জন পালিয়ে যায়। এসময় গাড়ি থেকে ১ টি হাসুয়া, ১ টি বড় ছুড়ি, ৩ টি গ্রিলকাটা কাটার, ২ টি রেঞ্জ উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তার জিজ্ঞাসাবাদ করে তাদের সহযোগীদের আটকের চেষ্টা চলছে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা