সারাদেশ

উলিপুরে জালে ধরা পড়ল ১৬ কেজি ওজনের বাঘাআইড় মাছ

কামরুজ্জামান স্বাধীন,উ‌লিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে ব্রহ্মপূত্র নদে জেলেদের জালে ধরা পড়েছে ১৬ কেজি ওজনের একটি বাঘাআইড় মাছ।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে মাছটি ১৬ হাজার টাকায় কিনে নেন এক মাছ ব্যবসায়ী। বুধবার রাতে উপজেলার হাতিয়া ইউনিয়নের চর বাগুয়া এলাকায় ব্রহ্মপূত্র নদ থেকে বিশাল আকৃতির মাছটি ওই এলাকার জেলে আছর উদ্দিনের জালে আটকা পরে। তীরে মাছটি আনার পর ভীড় জমায় উৎসুক জনতা।

জেলে আছর উদ্দিন বলেন, এই মৌসুমে প্রায়ই বড় আকৃতির মাছ জালে ধরা পড়ছে। আমার জালে এটাই প্রথম ধরা পরল। মোট ওজন ১৬ কেজি ২০০গ্রাম। এলাকায় দাম বনিবনা না হওয়ায় পার্শবর্তী থেতরাই ইউনিয়নের সাতদরগা বাজারে আড়ৎদারের কাছে মাছটি ১৬ হাজার টাকায় বিক্রি করি।

মাছ ব্যবসায়ী বাবু কৃঞ্চ চন্দ্র বলেন, আমি লাভের আশায় বাঘাআইড় মাছটি ১৬ হাজার টাকায় কিনেছি। আশা করছি দেড় হাজার টাকা কেজি দরে বিক্রি করতে পারবো।

আর পড়ুন: বঙ্গভবনে সার্চ কমিটি

এ ব্যাপারে কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা কালিপদ রায় বলেন, বাঘাআইড় একটি সংকটাপন্ন প্রজাতির মাছ। মৎস্য আইনে এটি শিকারের ব্যাপারে সুস্পষ্ট নিষেধাজ্ঞা নেই। তবে ছোট আকৃতির বাঘাআইড় না ধরে বড় আকৃতির বাঘাআইড় শিকারে কোনও বিধি নিষেধ নেই।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা