সারাদেশ

কুলাউড়ায় হেফাজতের হরতালের সমর্থনে সংঘর্ষ, পুলিশসহ আহত ২০

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার: কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নে হেফাজতে ইসলামের হরতালের সমর্থনে রোববার ( ২৮ মার্চ ) পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পরে হেফাজতের কর্মীরা। এসময় ২জন পুলিশসহ হেফাজতের ২০ কর্মী আহত হয়।

পুলিশ সুত্রে জানা যায়, হেফাজতে ইসলামের ডাকা হরতালে কুলাউড়া উপজেলা সদরে কোন কার্যক্রম বা মিছিল মিটিং হয়নি। তবে উপজেলার হাজিপুর ইউনিয়নের কটারকোনা ও পীরের বাজারে হেফাজত কর্মীরা সকালে অবরোধের চেষ্টা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যারিকেড সরিয়ে নেয়ার চেষ্টা চালালে হেফাজত কর্মীরা বাঁধা দেয়।

এতে উভয়পক্ষের মধ্যে শুরু হয় সংঘর্ষ। হেফাজত কর্মীদের হামলায় এসআই মাসুদ আলম ও কনস্টেবল সঞ্জিত নাশে দু’জন পুলিশ আহত হয়। এছাড়া হেফাজতের ১৫-২০ জন কর্মী আহত হয়েছে বলে জানা গেছে।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভূষণ রায় জানান, পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষকালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩৩ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। পরে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশ আহতের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সান নিউজ/এসকেডি/ এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা