সারাদেশ

ফেসবুকের কল্যাণে মা-বাবার কাছে ফিরল শিশু

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার : ফেইসবুকে ভাইরাল হওয়ায় ১৪ দিন পর সমাজসেবা অফিসের মাধ্যমে মা বাবার কাছে ফিরে গেলো ১২ বছরের শিশু। হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের সাংকুচাইল গ্রামের এসএম জালাল মাহফুজের ছেলে জামিল আহমদ ইমন (১২) গত ১১ মার্চ বাড়ি থেকে নিখোঁজ হয়।

নিখোঁজের ৯ দিন পর পঞ্চগড় রেলস্টেশনে স্থানীয় লোকজন তাকে পেয়ে পঞ্চগড় থানা পুলিশের কাছে তুলে দেন। পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক রাসু বেগম শিশুটিকে উদ্ধার করে পঞ্চগড় জেলা সমাজসেবা অফিসের প্রবেশন অফিসার মোছা: লায়লা আরজুমানের মাধ্যমে শিশু হেফাজত খানায় রাখা হয়। নিখোঁজ ছেলেটি প্রথমে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর নানা বাড়ি বলে জানায়। পরে কমলগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার প্রাণেশ বর্মা শিশুর তথ্যটি যাচাই করে দেখতে পান এখানে তার নানার বাড়ি নেই। বিষয়টি নিয়ে স্থানীয় গণমাধ্যম কর্মী আলমগীর হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশুটির ছবিসহ একটি পোস্ট দেন। এতে বিষয়টি ব্যাপকভাবে ভাইরাল হওয়ার পর শিশুটির পিতার নজরে আসে।

অবশেষে গত শুক্রবার ( ২৬ মার্চ ) সাংবাদিক আলমগীর হোসেন এর সাথে ছেলের বাবা যোগাযোগ করে পঞ্চগড় জেলা সমাজসেবা অফিসের প্রবেশন অফিসার মোছা: লায়লা আরজুমান ও পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক রাসু বেগম এর মাধ্যমে নিখোঁজ ছেলেটিকে তার পিতা এসএম জালাল মাহফুজের নিকট হস্তান্তর করা হয়।

পঞ্চগড় জেলা সমাজসেবা অফিসের প্রবেশন অফিসার মোছা: লায়লা আরজুমান রোববার (২৮ মার্চ ) বিকেলে সান নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। নিখোঁজের ১৪ দিন পর ছেলেটিকে ফিরে পেয়ে বাবা-মা ও পরিবারের সবাই আনন্দিত।

সান নিউজ/ এসকেডি/ এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা