সারাদেশ

মুক্তিযুদ্ধ কোন দল বা ব্যক্তির নয়

নিজস্ব প্রতিনিধি, সিলেট : আমাদের মহান মুক্তিযুদ্ধ কোন ব্যক্তি বা দলের কৃতিত্ব নয়। জাতির কৃতিত্ব, দেশের কৃতিত্ব। দেশের মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ ও সহযোগিতা করেছেন। সুতরাং এটা জাতির কৃতিত্ব বলে মন্তব্য করেছেন সাবেক মন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

বুধবার (২৪ মার্চ) বিকেলে সিলেটের একটি অভিজাত হোটেলের কনফারেন্স কক্ষে বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন সিলেট বিভাগীয় কমিটির সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন।

টুকু প্রধান অতিথি হিসাবে এ মতবিনিময় সভায় ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।

বিএনপির স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন সিলেট বিভাগীয় কমিটির আহ্বায়ক ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় টুকু আরও বলেন, আমরা বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জাতির সামনে তুলে ধরতে কর্মসূচি গ্রহণ করেছি। ৩০ মার্চ পর্যন্ত এ কর্মসূচি দেশের সব জেলা উপজেলায় চলবে।

তিনি বলেন সিলেটের কৃতিসন্তান কর্ণেল ওসমানী, জিয়াউর রহমান বা শফিউল্লাহ ছাড়া মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস হবে না। তা অসম্পূর্ণ ইতিহাস হবে। খন্ডিত ইতিহাস হবে। আমরা সেই খন্ডিত ইতিহাসের পক্ষে নই।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব ব্যারিস্টার আব্দুস সালাম, বিএনপির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ডা. সাখাওয়াত হোসেন জীবন ও অপর সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর জেলা) শামা ওবায়েদ প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন সিলেট বিভাগীয় মিডিয়া কমিটির সদস্য নুরুল ইসলাম সাজু।

সান নিউজ/এক/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা