সারাদেশ

খুলনায় করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ বন্ধ

নিজস্ব প্রতিনিধি, খুলনা : খুলনা মেডিকেল কলেজ ও খুলনা জেলার সকল হাসপাতালে ২৪ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত করোনা টেষ্টের নমুনা সংগ্রহ বন্ধ থাকবে।

বুধবার (২৪ মার্চ) স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী'র অনুষ্ঠানে নিরাপত্তার কাজে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের করোনা পরীক্ষার জন্য এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডাঃ মেহেদী নেওয়াজ বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী'র অনুষ্ঠানে শুধুমাত্র নিরাপত্তার কাজে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্যদের করোনা পরীক্ষা করার জন্য এমন সিদ্ধান্ত।

খুলনা জেলার ডেপুটি সিভিল সার্জন মোঃ সাঈদুল ইসলাম বলেন, প্রায় হাজারের অধিক আইন-শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীদের করোনা পরীক্ষার জন্য আগামী ২৬ তারিখ পর্যন্ত সাধারন মানুষ ও বিদেশে যাওয়াদের করোনা পরীক্ষা বন্ধ থাকবে। আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের লোকজন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের নিরপত্তা সহ অন্যান্য কাজে যুক্ত থাকবেন এজন্য তাদের জরুরী অগ্রাধিকার ভিত্তিতে পরীক্ষা করা হচ্ছে। যারা বিদেশে যাওয়ার জন্য করোনা পরীক্ষা করাতে চাচ্ছেন আমরা তাদের পার্শ্ববর্তী জেলায় পরীক্ষা করতে বলছি জরুরী ক্ষেত্রে।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ রাশেদা ইসলাম বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তির অনুষ্ঠানে নিরাপত্তা কাজে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অগ্রাধিকার ভিত্তিতে করোনা পরীক্ষা করছি। আগামী দুই দিন এটি চলবে। আগামী ২৭ তারিখ থেকে সাধারণ মানুষ আবারও করোনা পরীক্ষা করাতে পারবেন। জরুরী ক্ষেত্রে যশোর ও কুষ্টিয়াতে করোনা পরীক্ষা করার জন্য অনুরোধ করছি।

সান নিউজ/কেএ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা