সারাদেশ

গুলি চালানোর ভিডিও ফেসবুকে শেয়ার, সেই কিশোর আটক

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সেই কিশোর ফারহান আহম্মেদ রাহুল ওরফে তানভীরকে (১৭) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের স্টোরিতে রিভলবার দিয়ে গুলি চালানোর ভিডিও শেয়ার করা এবং ভিডিওর ক্যাপশনে ‘ফাস্ট টাইম মেশিন চালাইলাম’ লেখার অভিযোগে আটক করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

সোমবার (২২ মার্চ) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে তানভীর কে ফতুল্লার দাপা বেপারীপাড়াস্থ তার নিকটাত্মীয়ের বাড়ি থেকে আটক করা হয় বলে জানা যায়। আটককৃত তানভীর ফতুল্লা থানার দাপা কবরস্থান রোডের মৃত কুদ্দুস হাজীর ভাড়াটিয়া ও ফতুল্লা পোস্ট অফিস বাসস্ট্যান্ড মাজার সংলগ্ন চায়ের দোকানদার নজরুলের পুত্র।

আটকের বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ইনচার্জ (ওসি) রকিবুজ্জামান জানান, রাতেই তাকে আটক করা হয়েছে।

এদিকে ভিডিওটি আপলোডের কয়েক ঘন্টার মধ্যেই ব্যাপক ভাইরাল হয়। ভিডিওটিতে দেখা যায় অত্যাধুনিক পিস্তলে ম্যাগজিন ঢুকিয়ে অস্ত্রটি লোড করেন। এরপর পরপর দুটি ফাঁকা গুলি ছোড়ে ওই কিশোর।

ফেসবুক প্রোফাইলে তার ছবি থাকলেও স্টোরিতে শেয়ার করা ভিডিওতে শুধুমাত্র গুলি করার দৃশ্যটি দেখা যায়। ভিডিও’র ওপর লেখা ছিল ‘ফাস্ট টাইম মেশিন চালাইলাম’। ভিডিওটি আপলোড করা হয়েছে ২২ মার্চ ভোরে ৫টা থেকে ৬ টার মধ্যে। ভিডিও দেখা যায়, যিনি গুলি ছুড়ছিলেন তার পাশে দাঁড়িয়ে ভিডিওটি করছিলেন অন্য কেউ। তবে কারো মুখোচ্ছবি ভিডিও করা হয়নি। কিন্তু ফেসবুক প্রোফাইলের ছবিতে পরিহিত বেগুনি রংয়ের পাঞ্জাবীর সাথে গুলি করার সময় ব্যবহৃত হাতের বেগুনি রংয়ের পাঞ্জাবীর হাতার মিল রয়েছে।

ফেসবুক বায়োতে দেখা যায়, ফারহান আহম্মেদ রাহুল ওরফে তানভীর ফতুল্লা পাইলট স্কুলের সাবেক ছাত্র ও বর্তমানে শহরের নারায়ণগঞ্জ কলেজে অধ্যয়নরত। তবে এটি তার প্রকৃত নাম-পরিচয় কিনা তা জানতে পুলিশ মাঠে নামলে রাতেই তারা নিশ্চিত হয় ভিডিও আপলোড করা সেই কিশোরের প্রকৃত পরিচয়। ফেসবুক আইডিতে তার নাম ফারহান আহম্মেদ রাহুল লেখা থাকলেও স্থানীয় মহলসহ তার স্বজনদের নিকট তিনি তানভীর নামে পরিচিত। পুলিশ প্রকৃত পরিচয়ের বিষয়টি নিশ্চিত হয়ে তাকে গ্রেফতার করেতে মাঠে নামলে স্থানীয় সোর্স ও তথ্য প্রযুক্তির মাধ্যমে অবস্থান নিশ্চিত হয়ে দাপা ইদ্রাকপুরের বেপাড়ীপারাস্থ তার নানী বাড়ির সূত্রে এক আত্মীয়ের বাড়িতে অভিযান চালিয়ে ভোর রাতের দিকে তাকে আটক করা হয়।

সান নিউজ/এনএ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট

নৌপথের সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশসহ ১৩টি দেশকে নিয়ে একটি প্রতিরক্...

ডেটা প্যাকেজের দাম কমানোর আহ্বান মন্ত্রীর

নেটওয়ার্কের মান, কল ড্রপ এবং মোবাইল ডেটা প্যাকেজের দাম পুনর্মূল্যায়ন করে কমা...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্...

আলজেরিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ২৭

আলজেরিয়ায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটন...

দুই দফায় ৮ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মীরা

চলতি আগস্ট মাসে সরকারি চাকরিজীবীরা দুই দফায় টানা চার দিন করে ছুটি ভোগের সুযোগ...

মধ্যরাতে ফের মোদির ভিডিওবার্তা

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে নতুন ভিডিওবার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী ন...

শিশু নির্যাতনের অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার

রাজশাহীর পবা উপজেলায় ৯ বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগে জামায়াতে ইসলামী...

শিক্ষা উপবৃত্তিসহ সরকারি ৫ ভাতার আবেদনের নিয়ম জানুন

সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সরকারি বিভিন্ন ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা