সারাদেশ

সিলেটে আটক ২ মাদক কারবারি কারাগারে

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেট শহরতলির খাদিমপাড়া থেকে ৪৩২ পিস অ্যালকোহলিক ক্যানসহ আটক ২ মাদক কারবারিকে কারাগারে পাঠানো হয়েছে। তারা হলেন জৈন্তাপুরের হেমু জোহাইরটোলের মৃত: শামছুল হকের ছেলে মো: জয়নাল আবেদীন ওরফে কালা মিয়া (৩২) ও লামাশ্যামপুর গ্রামের মো: হেলাল আহমদের ছেলে মো: গালমান আহমদ (১৯)।

মঙ্গলবার (২৩ মার্চ ) দুপুরে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয় বলে নিশ্চিত করেছে জৈন্তপুর থানা পুলিশ। এর আগে সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খাদিমপাড়া মসজিদের সামনা থেকে তাদের আটক করে র‌্যাব-৯। এসময় তাদের কাছ থেকে ৪৩২ পিস অ্যালকোহলিক ক্যান জব্দ করা হয়।

র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা এএসপি ওবাই এর সত্যতা নিশ্চিত করে জানান, আসামিদের শাহপরাণ থানায় হস্তান্তর কররেছেন তারা।

সান নিউজ/এক/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা