সারাদেশ

জুড়ীতে সীমান্তে নিহত যুবকের লাশ ফেরত আনতে গ্রামবাসীর বিক্ষোভ  

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার : মৌলভীবাজারের জুড়ীর ফুলতলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি যুবক বাপ্পার লাশ তিনদিন পরও ফেরত না পাওয়ায় গ্রামবাসী বিক্ষুব্ধ হয়ে ওঠেছেন। নিহত বাপ্পার লাশ ফেরত দেয়ার দাবিতে বটুলী গ্রামবাসী ফুলতলা বিজিবি ক্যাম্পের সামনে বিক্ষোভ করেছে।

সোমবার (২২ মার্চ) সকালে গ্রামবাসী লাশ ফেরত চেয়ে বিক্ষোভ মিছিল করে। বাপ্পা মিয়া (৩৮) ফুলতলা ইউনিয়নের বটুলী গ্রামের আবদুর রউফের ছেলে।

জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তী গ্রামবাসী বিক্ষোভের বিষয়টি নিশ্চিত করে সান নিউজকে জানান, বাপ্পার মরদেহ দেশে ফেরত আনতে গ্রামবাসী বিজিবির কাছে দাবি জানিয়েছেন। যেহেতু এটা দুই দেশের ব্যাপার তাই আইনি পদক্ষেপের মাধ্যমে লাশ ফেরত আনতে হবে।

উল্লেখ্য, গত শনিবার ভোর ৪টার দিকে ফুলতলা ইউনিয়নের পূর্ব বটুলী এলাকায় সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশে বাংলাদেশ অভ্যন্তরে বাপ্পার মরদেহ পাওয়া যায়। পরে বিএসএফ তা ভারতে নিয়ে যায়।

সান নিউজ/এসকেডি/ এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা