সারাদেশ

প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের দায়ে ধর্ষক আটক

নিজস্ব প্রতিনিধি, মোংলা : মোংলায় প্রতিবন্ধী এক তরুণীকে (১৮) ধর্ষণের দায়ে নয়ন মন্ডল (২০) নামে ধর্ষককে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে মোংলা থানা পুলিশ।

শুক্রবার দিবাগত রাতে উপজেলার মিঠাখালী ইউনিয়নের দত্তের মেঠ এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। মোংলা থানার সেকেন্ড অফিসার মো. জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ধর্ষণের শিকার ভুক্তভোগীর বাবা সুশান্ত মন্ডল বাদী হয়ে নয়ন মন্ডলকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

মামলার বরাত দিয়ে তদন্তকারী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম জনান, মিঠাখালী ইউনিয়নের দত্তের মেঠ গ্রামের দিনমজুর সুশান্ত মন্ডলের বুদ্ধি প্রতিবন্ধী যুবতী মেয়েকে (১৮) গত ১৪ ফেব্রুয়ারি সকালে মিষ্টি খাওয়ানোর কথা বলে ধর্ষণ করে একই এলাকার গৌতম মন্ডলের ছেলে নয়ন মন্ডল (২০)। পরে এ ঘটনা কাউকে না বলতে ধর্ষক নয়ন হুমকিও দেয়।

তবে ভুক্তভোগী প্রতিবন্ধী মেয়ে তার বাবা ও মাকে ঘটনা জানালে মেয়েটির বাবা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদেরকে জানান। এসময় তারা বিচারের আশ্বাস দেয়। কিন্তু তারা কোন বিচার না করায় শুক্রবার (১৯ মার্চ) রাতে থানায় মামলা করেন ভুক্তভোগীর বাবা সুশান্ত মন্ডল।
পরে রাতভর অভিযান চালিয়ে পুলিশ ধর্ষণ মামলার আসামি নয়ন মন্ডলকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছেন।

সান নিউজ/এএইচ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা