সারাদেশ

পুকুরে মিললো ১ কেজি ওজনের ইলিশ

নিজস্ব প্রতিনিধি, ভোলা : ভোলার চরফ্যাশন উপ‌জেলার চর কুক‌রি-মুক‌রি ইউনিয়নের একটি পুকুরে ধরা পড়েছে আটটি ইলিশ মাছ। প্রতিটি ইলিশের ওজন প্রায় কেজির ওপরে। পুকুরে ইলিশ ধরার খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতার ঢল নামে।

জানা গেছে, আ‌মনপুর গ্রামে ইউপি চেয়ারম্যানের ওই পুকু‌রে শুক্রবার পুকুরটি সেচে মাছ ধরার সময় ইলিশগুলো ধরা পড়ে।

স্থানীয় পরিবার উন্নয়ন সংস্থার শাখা ব্যবস্থাপক মো. আনিচ হাওলাদার জানান, আবুল হা‌সেম মহাজ‌নের এক‌টি পুকুরে সেচ ক‌রে মাছ ধর‌ছিল স্থানীয় জে‌লেরা। ওই সময় বিভিন্ন প্রজাতির মা‌ছের সঙ্গে ইলিশ মাছ দেখতে পান তারা। তার ধারণা, গেল বর্ষায় জোয়া‌রের পা‌নির সঙ্গে ইলিশগুলো পুকুরে প্রবেশ করেছে।

বরিশাল বিভাগীয় মৎস্য অফিসের সহকারী প‌রিচালক এ.এফ.এম নাজমুস সা‌লেহীন জানান, গেল বর্ষায় জোয়া‌রের পা‌নি পুকু‌রে প্রবেশ কর‌লে তখন নোনা পা‌নির সঙ্গে ইলিশও প্রবেশ করতে পারে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা