সারাদেশ

ঝিনাইদহে ট্রাক্টর চাপায় কৃষক নিহত

নিজস্ব প্রতিনিধি, ঝিনাইদহ : ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের আড়মুখী গ্রামের মাটি টানা ট্রাক্টরের চাপায় মহিদুল বিশ্বাস (৫৫) নামের এক কৃষক নিহত হয়েছে।

শনিবার (২০ মার্চ) সকালে আড়মুখী স্কুলপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মহিদুল বিশ্বাস সদর উপজেলার আড়মুখী গ্রামের হুরমত বিশ্বাসের ছেলে।

ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান জানান, সকালে বাড়ি থেকে গ্রামের মাঠে যাচ্ছিল মহিদুল বিশ্বাস। পথে ঘটনাস্থলে পৌঁছালে মাঠ থেকে মাটি বোঝাই নিয়ে ট্রাক্টর রাস্তায় ওঠার সময় মহিদুল বিশ্বাসকে চাপায় দেয়। এতে সে ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সান নিউজ/শিপলু/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা