সারাদেশ

মুকসুদপুরে পিকআপ চাপায় কৃষক নিহত

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে পিকআপের চাপায় মহানন্দ হালদার (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের মুকসুদপুর উপজেলার তালবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মহানন্দ হালদার একই উপজেলার বানিয়ারচর গ্রামের মৃতঃ নরেশ হালদারের ছেলে ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার আগ মুহুর্তে কৃষক মহানন্দ হালদার ঘটনাস্থলে ধানের চারা(পাতো) মাথায় নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এসময় টেকেরহাটগামী একটি পিকআপ তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির এস.আই নব কুমার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত মহানন্দের লাশ পরিবারের আবেদনের ভিত্তিত্বে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়ে হয়েছে।

সান নিউজ/বিকে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা