সারাদেশ

শরীয়তপুরে ৩ পৌরসভায় ২৩ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

নিজস্ব প্রতিনিধি, শরীয়তপুর : শরীয়তপুরে ৩টি (নড়িয়া, ভেদরগঞ্জ ও জাজিরা) পৌরসভায় বিদ্রোহীসহ ২৩ জন মেয়র, ১০৫ জন, সাধারণ কাউন্সিলর ও ২৮ জন সংরক্ষিত কাউন্সিলর পদে মনোনয়ন দাখিল করেছেন।

এরমধ্যে নড়িয়া পৌরসভায় মেয়র পদে এ্যাড. আবুল কালাম আজাদ (আওয়ামী লীগ), সৈয়দ রিন্টু (বিএনপি), নিরব বেপারী (জাতীয় পার্টি), শহীদুল ইসলাম বাবু রাড়ী (আওয়ামী বিদ্রোহী), মাহমুদুল হাসান জুয়েল (আওয়ামী বিদ্রোহী), শফিকুল ইসলাম রাড়ী (আওয়ামী বিদ্রোহী), শাহেদুজ্জামান (আওয়ামী বিদ্রোহী), কামরুল হাসান (আওয়ামী বিদ্রোহী), শাহজাহান বেপারী (আওয়ামী বিদ্রোহী), সামসুদ্দিন মোল্যা (ইসলামী আন্দোলন)। সাধার আসনে কাউন্সিলর পদে ৩৫ জন সংরক্ষিত আসনে ১১ জন মনোনয়ন দাখিল করেছেন।

এদিকে, ভেদরগঞ্জ পৌরসভায় মেয়র পদে আব্দুল মান্নান হাওলাদার (আওয়ামী লীগ), বিএম মোস্তাফিজ মোস্তফা (বিএনপি), আবুল বাশার চোকদার (আওয়ামী বিদ্রোহী), নিয়ামত সিকদার (আওয়ামী বিদ্রোহী), চিনু বেগম (আওয়ামী বিদ্রোহী), দেলোয়ার হোসেন (বিএনপি বিদ্রোহী)। সাধারন কাউন্সিলর পদে ৩০ জন সংরক্ষিত আসনে ১০ জন মনোনয়ন দাখিল করেছেন।

অন্যদিকে, জাজিরা পৌরসভায় মেয়র পদে অধ্যাপক আব্দুল হক কবিরাজ (আওয়ামী লীগ), মাজহারুল ইসলাম রনি (বিএনপি), আবুল খায়ের ফকির (আওয়ামী বিদ্রোহী), ইদ্রিস মিয়া (আওয়ামী বিদ্রোহী), মো. আবু ফকির (আওয়ামী বিদ্রোহী), খোকন তালুকদার (আওয়ামী বিদ্রোহী), সেকান্দর ফকির (ইসলামী আন্দোলন)। সাধারণ কাউন্সিলর পদে ৪০ জন সংরক্ষিত আসনে ৭ জন মনোনয়ন দাখিল করেছেন। জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা রিটানিং অফিসার মো. জাহিদ হোসেন এ খবর নিশ্চিত করেছেন।

সান নিউজ/এএস/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা