সারাদেশ

চট্টগ্রামে আওয়ামী লীগ নেতা খুন

চট্টগ্রাম ব্যূরো : চট্টগ্রামের বাঁশখালীতে আওয়ামী লীগ নেতা সাবের আহমদকে (৪৭) নির্মম ভাবে কুপিয়ে খুন করেছে সন্ত্রাসীরা। শুক্রবার (১৯ মার্চ ) দিবাগত রাতে ঢাকার শেরে বাংলা নগর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

শনিবার (২০ মার্চ) সকালে এ তথ্য জানান বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল কবীর। এর আগে ১৮ মার্চ বৃহস্পতিবার রাতে সন্ত্রাসীরা হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে সাবের আহমদের দুই পা বিচ্ছিন্ন করে ফেলে।

এ ঘটনায় তার স্ত্রী আমেনা খাতুন শুক্রবার রাতে বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। এরপর অভিযান চালিয়ে মো. হাসান (১৯) নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

নিহত সাবের আহমদ বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন বলে জানান ওসি শফিউল কবীর।

স্থানীয় ইউপি সদস্য ফরিদ আহমদ বলেন, 'নিহত সাবেরের সঙ্গে তার চাচাতো ভাই দেলোয়ারের জমি সংক্রান্ত বিরোধ চলছিল। বৃহস্পতিবার রাতে দেলোয়ারের নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী সাবেরের ওপর হামলা চালায়। এসময় তারা রাম দা দিয়ে কুপিয়ে সাবেরের শরীর থেকে দুই পা বিচ্ছিন্ন করে ফেলে।'

গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকার শেরে বাংলা নগর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তিনি মারা যান।

সান নিউজ/আইকে/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা