সারাদেশ

আগুনে পুড়ে প্রতিবন্ধীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, নড়াইল : নড়াইলের লোহাগড়ায় নিজের বসতঘরে আগুনে পুড়ে এক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। প্রতিবন্ধী বাবর ফকির (৪৩) পৌর এলাকার রামপুর গ্রামের মৃত নায়েব আলী ফকিরের ছেলে। শুক্রবার (১৯ মার্চ) ভোর রাতের দিকে তাদের বাড়িতে ওই ঘটনা ঘটে।

পরিবারের সদস্যরা জানান, বাবর জন্মগতভাবে শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী ছিল। বাড়িতে একটি ঘরে একাই থাকতেন বাবর। আজ ভোর সাড়ে চারটার দিকে ঘরের মধ্যে তার আর্তচিৎকারে বাড়ির সবাই বের হয়ে দেখেন তার ঘর দাউ দাউ করে আগুনে জ্বলছে। ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা আগুন নিভিয়ে ঘরের মধ্য থেকে পাঁচটার দিকে মৃত অবস্থায় তাকে উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত।

টিনের ওই ঘরটিতে ফসল ও আসবাব ছিল। টিনের ওই বসত ঘরটি ও তার ভেতরের মালামাল পুরো পুড়ে গেছে।

লোহাগড়া ফায়ার সার্ভিসের ইনচার্জ মাসুদ রানা জানান, ঘরের সব মালামাল পুড়েছে। তার মধ্য থেকে বাবরের লাশ উদ্ধার করা হয়েছে।

সান নিউজ/এসআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা