সারাদেশ

বাগেরহাটে নির্বাচনী সংঘর্ষে গুলিবিদ্ধ ১৭ জন

নিজস্ব প্রতিনিধি, বাগরেহাট : বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য মো. সজিব তরফদার ও সদস্য প্রার্থী অহেদ মোস্তফা বাপ্পীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে ডেমা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে অন্তত ১৭ জন আহত হয়েছেন।

এ সময় ব্যবসাপ্রতিষ্ঠান ও দোকানপাট ভাঙচুর করা হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আওয়ামী লীগ নেতা ইউপি সদস্য প্রার্থী অহেদ মোস্তফা বাপ্পি অভিযোগ করে বলেন, আমি গতকাল মনোনয়নপত্র জমা দিয়েছি। আমার সমর্থক নিয়ে দোয়া চাইতে বের হলে বর্তমান ইউপি সদস্য সজিব তরফদারের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় আমাদের ওপর অতর্কিত গুলিবর্ষণ করে সজিব ও তার লোকেরা।

তিনি আরও বলেন, এ সময় আমার সমর্থক রুহুল আমিন গাজী, নওশের শেখ, মাহফুজ শেখ, রবিউল, অনিক, মিকাইল, হেলাল গাজী, মিলন শেখ, বেলাল শেখ, হৃদয়, রিন্টু তরফদার আহত হয়েছেন। তবে আরও আহত থাকতে পারে এই মুহূর্তে বলা যাচ্ছে না।

এ বিষয়ে সজিব তরফদারের ভাই সোহেল তরফদার মুঠোফোনে জানান, আমার ভাই সজিব তরফদারকে হত্যার উদ্দেশ্যে মিন্টু তরফদার ও অহেদ বাপ্পিসহ কয়েকজন আমাদের বাড়িতে আসেন। তারা আমার ভাইকে ডাকাডাকি করলে তিনি বের হননি। এ সময় আমার মা সকিনা আক্তার বুলু বাইরে বের হয়ে কারণ জানতে চাইলে তারা গুলিবর্ষণ শুরু করেন। এতে আমার মা, রিপন তরফদার, মেহেরুন বেগম, সোহেল ও সুজা তরফদার গুলিবিদ্ধ হন। আমরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছি। আমার মায়ের অবস্থা সংকটাপন্ন।

বাগেরহাট জেলার অতিরিক্ত পুলিশ সুপার মীর শাফিন মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা সহিংসতার ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। গুলিবিদ্ধ হয়েছে কি না তা চিকিৎসক নিশ্চিত করতে পারবেন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা