সারাদেশ

শিশু কন্যাকে হত্যা করে ফেলা হলো বাঁশঝাড়ে

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার সদর সৈয়দ টুলা গ্রামে এক শিশু কন্যাকে হত্যা করে লাশ বাঁশঝাড়ে ফেলে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তিন জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ওই গ্রামের আব্দুল কাদিরের শিশু কন্যা তাসফিয়াকে (৯) হত্যার পর বাঁশঝাড়ের পিছনে পরিত্যক্ত স্থানে ফেলে যায়। পুলিশ এ ঘটনায় একই এলাকার মতিন মিয়ার মেয়ে রনি বেগম (২০), মীর শাহবাজ আলীর পুত্র হোসেন (১৭) ও আল আমিন মিয়ার পুত্র জামিরসহ ৩ জনকে আটক করেছে। পরিবারের পক্ষ থেকে বিষয়টি থানা পুলিশকে অবহিত করলে পুলিশ লাশ উদ্ধার করে এবং ঘটনার সাথে জড়িত সন্দেহে তিন জনকে আটক করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে সরাইল থানা অফিসার ইনচার্জ এ এম এম নাজমুল আহমেদ জানান, পারিবারিক ভাষ্যমতে আটক তিন জন ঘটনার সাথে জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলার দায়ের করার প্রস্তুতি চলছে।

ঘটনার বিবরণে জানা যায়, বুধবার (১৭ মার্চ) সকালে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় এলাকাবাসী ও তাসফিয়ার পারিবারের লোকজনের সাথে কথা বলে জানা যায়, মঙ্গলবার (১৬ মার্চ) সন্ধ্যার পর বাড়ি থেকে নিখোঁজ হয় তাসফিয়া। পরিবারের লোকজন ও স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও তাসফিয়ার কোনো সন্ধান পায়নি। রাতেই তাসফিয়া নিখোঁজের বিষয়ে সন্ধান চেয়ে বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়। নিখোঁজ তাসফিয়ার পিতা আব্দুল কাদির পেশায় একজন কাঠ মিস্ত্রি। তার ১ মেয়ে ও ১ ছেলের মধ্যে তাসফিয়া বড়। সে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়র ৪র্থ শ্রেণির ছাত্রী। কয়েক মাস পূর্বে পরিবারের পক্ষ থেকে তাসফিয়ার কানে স্বর্ণের অলংকার কিনে দেওয়া হয় বলে জানান।

সান নিউজ/এনআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা