সারাদেশ

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে ঠাকুরগাঁওয়ে ব্যতিক্রমী কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ঠাকুরগাঁও জেলা প্রশাসন ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেন। এরমধ্যে ঠাকুরগাঁও জেলাকে ভিক্ষুকমুক্ত করতে ও ভিক্ষুক পূণর্বাসনে শতাধিক ভিক্ষুককে গবাদি পশু (গরু) প্রদান করা হয়েছে।

বুধবার (১৭ মার্চ) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে শতাধিক ভিক্ষুকের মাঝে গবাদী পশু বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের এমপি রমেশ চন্দ্র সেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. কামরুজ্জান সেলিম, পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, জেলা আওয়ামী লীগ সভাপতি সাদেক কুরাইশী, সদর উপজেলা চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটোসহ উর্দ্ধতন কর্মকর্তারা ও নেতৃবৃন্দ।

উদ্যোক্তারা বলেন, বঙ্গবন্ধু প্রতিটি মানুষের পাশে ছিলেন। গরীব দুখী মানুষকে তিনি বেশি ভালবাসতেন। সে কারণে আমাদের এই উদ্যোগ, আজ ১শ জন ভিক্ষুককে গবাদি পশু (গরু) বিতরণ করা হলো। যারা গবাদি পশু পেয়েছেন তারা তা লালন-পালন করে নিজের পরিবারের আয় বৃদ্ধি করবেন। পরবর্তীতে তাদের আর ভিক্ষা করতে হবে না।

এর আগে সকাল ৯টায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপর জেলা প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে জেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুারালে পুস্পমাল্য অর্পণ করা হয়। পরে বেলা ১১টায় জেলা পরিষদ বিডি হলে জন্মবার্ষিকী উপলক্ষ্যে বেলুন ও পায়রা উড়িয়ে এবং কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়।

এখানে বঙ্গবন্ধুর জীবনের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম, পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, জেলা আওয়ামী লীগ সভাপতি সাদেক কুরাইশী, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়,সদর উপজেলা চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো প্রমুখ। এখানে স্কুল ও কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


সান নিউজ/বিআইবি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা