সারাদেশ

টমেটোর কেজি ২ টাকা

নিজস্ব প্রতিবেদক, মুন্সিগঞ্জ : টমেটোর বাম্পার ফলন হওয়ায় বিপাকে মুন্সিগঞ্জ সদরের চাষীরা। পাইকারি বাজারে প্রতি কেজি টমেটো বিক্রি করছেন ২ টাকায়। তবে কৃষকের চেয়ে পাইকারি ও খুচরা বিক্রেতারা লাভবান হচ্ছেন বেশি।

খুচরা বাজারে প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ৫-১০ টাকা দরে। তাই খুচরা বিক্রেতারা লাভবান হচ্ছেন বেশি। পাইকারি বাজার থেকে ২ টাকায় কিনে অধিক লাভে খুচরা বাজারে বিক্রি করা হচ্ছে। তাছাড়া একটু ভালো মানের টমেটো খুচরা বাজারে বিক্রি হচ্ছে ১৫ টাকা কেজি দরে। যা কৃষকের দামের চেয়ে অনেক বেশি।

সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, মুন্সিগঞ্জ সদর উপজেলাসহ জেলার বিভিন্ন এলাকায় টমেটোর বাম্পার ফলন হয়েছে। তবে ন্যায্য দাম নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে কৃষকদের। শহরের মোল্লারচর এলাকায় কিছু কিছু কৃষক জমি থেকে টমেটো তুলতে আগ্রহ হারাচ্ছেন। গেল সপ্তাহেও প্রতি কেজি টমেটো ১০-১৫ টাকা দরে বিক্রয় করেছেন কৃষকরা, যা এখন নেমে এসেছে ২-৩ টাকায়।

কাটাখালী এলাকার কৃষকরা বলেন, ১০ দিন আগেও কেজি প্রতি ৫ থেকে ১০ টাকা দরে টমেটো বিক্রি হতো। এখন বিভিন্ন এলাকার টমেটো বাজারে এসে যাওয়ায় দাম কমে গেছে। পাইকারি বাজারে প্রতি কেজি বড় আকারের টমেটো ৪-৬ টাকা আর ছোট টমেটো ১-২ টাকা দরে বিক্রি করা হচ্ছে।

চরকিশোরগঞ্জ মোল্লারচর এলাকার মনির হোসের মোল্লা জানান, পাইকারি বাজারে এক মণ টমেটো বিক্রি হচ্ছে ৬০ টাকায়। টমেটো বিক্রি করে লেবার খরচই উঠছে না। একজন লেবারকে দিতে হয় ৩০০ টাকা। অর্থাৎ ৫ মণ টমেটো বিক্রি করে একজন শ্রমিকের মজুরী দিতে হয়।

একই এলাকার সেরাজল মোল্লা জানান, প্রথম দিকে টমেটো ভালো দাম পাওয়া গেছে। তবে এখন প্রতি কেজি বিক্রি হচ্ছে ২ টাকায়।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা