সারাদেশ

নবনির্বাচিত মেয়রকে সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ বেলকুচিতে সাজ্জাদুল হক রেজা পৌরসভায় মেয়র নির্বাচিত হওয়ায় সংবর্ধনা প্রদান করেছে বেলকুচি উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবার।

সোমবার (১৫ মার্চ) সকালে বেলকুচি প্রাথমিক শিক্ষা পরিবারের আয়োজনে প্রাথমিক শিক্ষক সমিতির ভবনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বেলকুচির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রউফের সঞ্চালনায় কুরআন তেলাওয়াত করেন মাওলানা শহিদুল ইসলাম ও পবিত্র গীতা থেকে পাঠ করেন জয়শংকর সাহা।

বেলকুচি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফজলুর রহমানের সভাপত্বিতে সংবর্ধিত অতিথি হিসাবে বক্তব্যে রাখেন, নব-নির্বাচিত মেয়র সাজ্জাদুল হক রেজা, প্যানেল মেয়র ইকবাল রানা, সহকারী শিক্ষা অফিসার আমিনুল ইসলাম, সুজাব আলী, রামকৃষ্ণ মজুমদার, মোফাজ্জল হোসেন, ১ নং ওয়ার্ড কাউন্সিলর তারেক আহাম্মেদ, সহকারী শিক্ষক সমিতির সভাপতি সেলিম রেজা, আশরাফুল আলম তালুকদার, রহমত আলী, এসএম রাশিদুল হাসান জিন্নাহ, আহমিদা খাতুন প্রমূখ।

এছাড়াও সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। পরে নব নির্বাচিত মেয়র সাজ্জাদুল হক রেজাকে ফুলের তোড়া দিয়ে বরণসহ সম্মাননা ক্রেস্ট ও প্রদান করে প্রাথমিক শিক্ষা পরিবার।

সান নিউজ/আরকে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা