সারাদেশ

শিবগঞ্জে ৬ কোটি টাকা ব্যয়ে ১১ কি.মি. রাস্তার কাজ শুরু

নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ : দীর্ঘ ১৫ বছর পর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ বাজার মনাকষা মোড় হতে খাসেরহাট জিসি ভায়া মনাকষা হাট পর্যন্ত সোয়া ১১ কিলোমিটার রাস্তা পাকাকরণ কাজ শুরু হয়েছে।

সোমবার (১৫ মার্চ ) দুপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে এ রাস্তার পাকাকরণ কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।

জানা যায় গত ১৫ বছর ধরে এ রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। এলাকাবাসীদের দাবির প্রেক্ষিতে সংসদ সদস্যের হস্তক্ষেপে রাস্তার মেরামত কাজের উদ্যোগ গ্রহণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। রাস্তাটির মেরামত কাজ সম্পন্ন হলে এলাকাবাসী ও পথচারীদের দুর্ভোগ লাঘব হবে।

এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম, এলজিইডির উপজেলা প্রকৌশলী হারুন অর রশিদ ও সার্ভেয়ার আবদুল হাকিমসহ সরকারি কর্মকর্তা এবং স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সান নিউজ/জেএইচএম/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা