সারাদেশ

নয় দিনে সাড়ে ৬ হাজার মে. টন পেঁয়াজ আমদানি

জাহিদ হাসান মাহমুদ মিম্পা, চাঁপাইনবাবগঞ্জ : দেশের দ্বিতীয় বৃহত্তম চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে গত নয় দিনে সাড়ে ৬ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। রোববার সন্ধ্যায় পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার (অপারেশন) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত জানুয়ারি মাসে সরকার পেঁয়াজের ওপর শতকরা ৫ শতাংশ শুল্ক আরোপ করার পর জানুয়ারির প্রথম সপ্তাহে এ বন্দর দিয়ে প্রায় সাড়ে ৩শ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়। কিন্তু সরকার আবারও শতকরা ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ শুল্ক আরোপ করার পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যায়। চলতি মার্চ মাসের ৩ তারিখ পর্যন্ত পেঁয়াজ আমদানি আবারও বন্ধ হয়। তবে ৪ মার্চ থেকে পুনরায় সীমিত আকারে পেঁয়াজ আমদানি শুরু হয়। রোববার পর্যন্ত ভারত থেকে ২৯১টি ট্রাকে সোনামসজিদ স্থলবন্দরে প্রায় ৬ হাজার ৫শ মেট্রিক টন পেঁয়াজ এসেছে বলে কাস্টমস ও পানামা সূত্রে জানা গেছে।

এদিকে, দেশে উৎপাদিত পেঁয়াজের দাম বাজারে বৃদ্ধি পাওয়ায় সোনামসজিদ বন্দর দিয়ে সীমিত আকারে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান।

এ দিকে, পেঁয়াজ আমদানিকারক দুরুল হাসনাত বাবুল জানান, ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হওয়ায় বাজারে কিছুটা দেশি পেঁয়াজের দাম কমেছে। তবে এভাবে পেঁয়াজ আমদানি অব্যাহত থাকলে রমজান মাসের আগেই পেঁয়াজের দাম আরো কমে যাবে বাজারে।

অন্যদিকে, সোনামসজিদ সহকারী কমিশনার কাস্টমস মমিনুল ইসলাম জানান, সোনামসজিদ বন্দরে আমদানিকৃত পেঁয়াজসহ অন্যান্য পণ্য দ্রুত ছাড়করণের লক্ষে অতিরিক্ত জনবল নিয়োগ দেয়া হয়েছে। ব্যবসায়ীরা যেনো পণ্য ছাড়ের ক্ষেত্রে কোন হয়রানি না হয় সে জন্য সার্বক্ষণিকভাবে রাজস্ব কর্মকর্তারা তদারকি অব্যাহত রেখেছেন।

পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের ডেপুটি ম্যানেজার মাইনুল ইসলাম জানান, বর্তমানে ভারত থেকে পেঁয়াজসহ বিভিন্ন ধরনের পণ্য পানামা ইয়ার্ডের ভেতরে প্রবেশের সঙ্গে সঙ্গে দ্রুত খালাসের জন্য অতিরিক্ত শ্রমিক দেয়া হয়েছে। এই বন্দরে পণ্য ছাড়ের ক্ষেত্রে দ্রুত ব্যবস্থা গ্রহণ করায় ব্যবসায়ীরা অন্য বন্দর সোনামসজিদ বন্দর সব ধরনের পণ্য আমদানি অব্যাহত রেখেছেন। দেশের পেঁয়াজ চাষি ও ব্যবসায়ীদের অর্থনৈতিক অবস্থা ভেবে সরকার ভারত থেকে পেঁয়াজ আমদানি করেননি। ফলে গেল বছরের ১৪ সেপ্টেম্বর নতুন করে কোনো আমদানি অর্ডার না থাকায় ভারত থেকে পেয়াঁজ আমদানি বন্ধ হয়ে যায়।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা